Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্যাব কাণ্ডে রাজ্য পুলিশের জালে বিহারের দুষ্কৃতী, পাকড়াও করা হল কিষানগঞ্জ থেকে

কিষানগঞ্জ জেলার পোথিয়া থানার মিলনচকের কচাখোয়ার বাসিন্দা রবীন্দ্রপ্রসাদ সিংহ (৩৪)। ট্য়াবকাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার হওয়া অভিযুক্তদের জেরা করেই তার নাম জানতে পারে পুলিশ।

ট্যাব কাণ্ডে রাজ্য পুলিশের জালে বিহারের দুষ্কৃতী, পাকড়াও করা হল কিষানগঞ্জ থেকে

ধৃত রবীন্দ্রপ্রসাদ সিংহ

শেষ আপডেট: 21 November 2024 18:30

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ট্যাব কাণ্ডে ফের গ্রেফতার হলেন আরও একজন। ধৃতের নাম রবীন্দ্রপ্রসাদ সিংহ। এই প্রথম ট্যাব কাণ্ডে ভিন রাজ্যের কোনও বাসিন্দাকে গ্রেফতার করা হল।

বিহারের কিষানগঞ্জ জেলার পোথিয়া থানার মিলনচকের কচাখোয়ার বাসিন্দা রবীন্দ্রপ্রসাদ সিংহ (৩৪)। ট্য়াব কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার হওয়া অভিযুক্তদের জেরা করেই রবীন্দ্রপ্রসাদের নাম জানতে পারে পুলিশ। তারপরেই তাকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ তদন্তকারী দল।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অর্ক ব্যানার্জী জানান, ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করে ট্রানজিট রিমাণ্ডে পূর্ব বর্ধমানে নিয়ে আসা হচ্ছে। শুক্রবার ধৃত রবীন্দ্র প্রসাদ সিংহকে বর্ধমান কোটে পেশ করা হবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে অন্যদের অ্যাকাউন্টে টাকা পাচারের ব্য়াপারে রবীন্দ্রপ্রসাদ সিংয়ের ভূমিকা ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করলে এ ব্যাপারে আরও তথ্য মিলবে। 

তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা যাদের অ্যাকাউন্টে জমা পড়েছে এমন ৯ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তাদের জিজ্ঞাসাবাদ করেই বিহারের পথিয়া থানার এলাকার বাসিন্দা রবীন্দ্রপ্রসাদের হদিশ পাওয়া গিয়েছে। তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, টাকা হাতানোয় এই ব্যক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অ্যাকাউন্ট খোলায় সাহায্য করে। অ্যাকাউন্টের যাবতীয় নথিপত্র নিজের কাছে রেখে দেয়। ট্যাব কেনার টাকা সেইসব অ্যাকাউন্টে জমা পড়ার পর সে তুলে নেয়। যাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে বুধবার ম্যাজিস্ট্রেটের কাছে তাঁদের তিনজনের গোপন জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে। তিনজনেরই বাড়ি পথিয়া থানা এলাকায়।


```