Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'উচিত শাস্তি', ঠিকাদারকে রাস্তায় বসিয়ে মাথায় নর্দমার ময়লা ঢেলে দিলেন শিবসেনা নেতা

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা এসে গেছে অথচ নর্দমা পরিষ্কার হয়নি! দেখেই ক্ষেপে উঠলেন শিবসেনার বিধায়ক। উত্তর মুম্বইয়ের একটা জলমগ্ন এলাকায় ঠিকাদারকে ডেকে পাঠিয়ে জলকাদার মধ্যেই হাঁটু গেঁড়ে বসালেন। তারপর শিব সৈনিকদের দিয়ে নর্দমা পরিষ্কার করিয়

'উচিত শাস্তি', ঠিকাদারকে রাস্তায় বসিয়ে মাথায় নর্দমার ময়লা ঢেলে দিলেন শিবসেনা নেতা

শেষ আপডেট: 13 June 2021 12:07

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা এসে গেছে অথচ নর্দমা পরিষ্কার হয়নি! দেখেই ক্ষেপে উঠলেন শিবসেনার বিধায়ক। উত্তর মুম্বইয়ের একটা জলমগ্ন এলাকায় ঠিকাদারকে ডেকে পাঠিয়ে জলকাদার মধ্যেই হাঁটু গেঁড়ে বসালেন। তারপর শিব সৈনিকদের দিয়ে নর্দমা পরিষ্কার করিয়ে 'অপরাধী'র মাথায় ঢেলে দিলেন যাবতীয় জঞ্জাল। রাস্তার মধ্যে এমন হেনস্থা দেখে লোকে লোকারণ্য। শুধু তাই নয়, উচিত শিক্ষার দৃষ্টান্ত স্বরূপ এদিনের গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন প্রত্যক্ষদর্শীরা। এরপরই ভাইরাল হয় সেই ভিডিও। ভিডিওতে দেখা যায়, বৃহনমুম্বইয়ের কান্ডিভালি অঞ্চলের বিধায়ক দিলীপ পান্ডে একজন ঠিকাদারকে জলমগ্ন রাস্তার ওপরেই বসতে বলছেন। তিনি নির্দেশ মেনে বসার পরই একজন কেউ হেঁটে এসে তাঁকে ঠেলা মারল। সেই ধাক্কা সামলে উঠতেই বিধায়কের নির্দেশে দুজন শিব সৈনিক এসে নর্দমার আবর্জনা এবং পাঁক তুলে এনে ঠিকাদারের মাথায় ঢেলে দিল। জানা যায়, ঠিকাদারকে বলা সত্ত্বেও বর্ষার আগে শহরের নালা নর্দমা পরিষ্কার হয়নি। ভারি বর্ষণে নর্দমার মুখ বুজে গিয়ে রাস্তায় নোংরা জল আটকে পড়েছে। টহল দিতে এসে সেই দৃশ্য দেখেই উচিত শিক্ষা দিতে ঠিকাদারকে ডেকে পাঠিয়েছেন বিধায়ক। তারপরই এই কাণ্ড। তবে স্বেচ্ছাচারের এমন ভয়ানক দৃষ্টান্তে প্রতিবাদের ঝড় ওঠে নেটদুনিয়ায়। প্রতিক্রিয়ায় শিবসেনা বিধায়ক জানান, "মানুষ আমায় ভরসা করে ভোট দিয়েছেন। এলাকা অপরিচ্ছন্ন রাখব তা তো হতে পারে না।" তাঁর বক্তব্য, ঠিকাদার কথা রাখেনি। বর্ষার শুরুতেই নর্দমা ভেসে রাস্তায় জল উঠে এসেছে। তাই নিজেই এসেছেন শিব সৈনিকদের নিয়ে। নর্দমা পরিষ্কার করে এলাকার হাল ফিরিয়ে নিজের দায়িত্বটুকু পালন করতে চেয়েছেন। উল্লেখ্য, গত ২৫ বছর ধরে বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্বে বহাল রয়েছে শিবসেনা। বিধায়ক এদিন জানান, ঠিকাদারের গাফিলতিতেই এলাকাবাসীর এমন দুর্ভোগ। তাই ডেকে পাঠিয়ে তাঁকে রাস্তা পরিষ্কার পর্যবেক্ষণ করালেন কিছুক্ষণ।

```