Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

লাঞ্চে মাটন নেই, ওড়িষায় বিয়ে ভেঙে অন্য মেয়েকে বিয়ে পাত্রের!!

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের সব আয়োজন সারা। পাত্র এসে গিয়েছেন। তৈরি পাত্রীও। মণ্ডপে মন্ত্রপাঠে প্রস্তুত পুরোহিতও। কিন্তু একেবারে শেষ মুহূর্তে গোল বাঁধল। বেঁকে বসলেন পাত্র, বিয়েই করবেন না! পাত্রীর কোনও খুঁত ধরা পড়ল? যৌতুকের প্রতিশ্রুতি ঠিকঠা

লাঞ্চে মাটন নেই, ওড়িষায় বিয়ে ভেঙে অন্য মেয়েকে বিয়ে পাত্রের!!

শেষ আপডেট: 29 June 2021 05:28

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের সব আয়োজন সারা। পাত্র এসে গিয়েছেন। তৈরি পাত্রীও। মণ্ডপে মন্ত্রপাঠে প্রস্তুত পুরোহিতও। কিন্তু একেবারে শেষ মুহূর্তে গোল বাঁধল। বেঁকে বসলেন পাত্র, বিয়েই করবেন না! পাত্রীর কোনও খুঁত ধরা পড়ল? যৌতুকের প্রতিশ্রুতি ঠিকঠাক পূরণ করতে পারেননি পাত্রীর বাবা? বিয়ের দিন আচমকা পাত্রীর প্রাক্তন প্রেমিক বলে দাবি করে হইচই বাঁধাল কেউ? না, ওড়িষার জাজপুরের সুকিন্দার বিয়ের অনুষ্ঠান পন্ড হওয়ার কারণটা ভারী অদ্ভূত। মিডিয়া রিপোর্টে প্রকাশ, পাত্রের নাম রমাকান্ত পাত্র।  ২৭ বছরের রমাকান্ত পাশের কেওনঝাড় জেলার রেবানাপলাসপাল এলাকার বাসিন্দা। বিয়ের দিন বরযাত্রীদের সঙ্গে নিয়ে  তিনি বেলা হওয়ার আগেই সুকিন্দা ব্লকের বন্ধাগাঁওয়ে পাত্রীর বাড়ি পৌঁছন। স্থানীয় রীতিমাফিক স্বাগত জানানোর পর্ব শেষে পাত্রসহ সবাইকে মধ্যাহ্নভোজনের আসরে বসানো হয়। সেখানে পাত্রপক্ষের লোকজন খোঁজ করতে থাকেন, মাটনের আয়োজন আছে তো! কিন্তু মেনুতে ছিল না মাটন। ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা। তাঁদের যে মাটনই চাই। পাত্র জানিয়ে দেন, মাটনের  ব্যবস্থা নেই, তিনি এই মেয়েকে বিয়েই করবেন না। পাত্রীর পরিবার তাঁকে বারবার বোঝায়। কিন্তু কিছুতেই পাত্রের সিদ্ধান্ত বদলানো যায়নি। সদলবলে তিনি পাত্রীর বাড়ি ছেড়ে চলে যান। সুকিন্দারই কুহিকা পঞ্চায়েতের গন্ধপালা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন সকলে। সেই রাতেই স্থানীয় একটি মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। আগের পাত্রীর পরিবার মুখ বুজে ঘটনাটি মেনে নিয়েছে। তারা পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেনি।    

```