Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

হাওড়া আর বাঁকুড়া অবশেষে কি জুড়ছে! নন ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য বহু ট্রেন বাতিল

ইতিমধ্যে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তরফে চূড়ান্ত পর্বের কাজের জন্য নোটিস জারি করা হয়েছে।

হাওড়া আর বাঁকুড়া অবশেষে কি জুড়ছে! নন ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য বহু ট্রেন বাতিল

মসাগ্রাম রেলস্টেশন

শেষ আপডেট: 12 November 2024 16:25

দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আর মাত্র কয়েকদিন। তারপরেই হাওড়ার সাথে কর্ড লাইনে জুড়ে যাচ্ছে বাঁকুড়া। ১৪ নভেম্বর থেকে মশাগ্রামে শুরু হচ্ছে শেষ পর্যায়ের কাজ। তারপর দীর্ঘদিনের স্বপ্নপূরণের আশায় বুক বেঁধেছেন বিস্তীর্ণ অঞ্চলের মানুষ।

এতদিন পর্যন্ত হাওড়া যেতে বাঁকুড়া আর পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর অঞ্চলের মানুষকে বিরাট ঝক্কি পোহাতে হত। দিনে চারবার বাঁকুড়া থেকে মসাগ্রামে আসা যায়। সেই ট্রেনে মসাগ্রামে নামতে হত। সেখান থেকে মালপত্র, লটবহর নিয়ে অনেকটা হেঁটে কর্ড লাইনের প্ল্য়াটফর্মে যেতে হত। উল্টোদিকে হাওড়া থেকে যারা আসতেন তারাও মসাগ্রামে কর্ড স্টেশনে নেমে দৌড়ে বাঁকুড়ার ট্রেন ধরতেন। এবার তার অবসান হতে চলল।  

জানা গেছে, প্রথমে হবে নন ইন্টারলকিং সিস্টেমের কাজ। ইতিমধ্যে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তরফে চূড়ান্ত পর্বের কাজের জন্য নোটিস জারি করা হয়েছে। ওই নোটিসে বলা হয়, নভেম্বর মাসের ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত মসাগ্রাম স্টেশনের কাছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সংযোগ করার কাজ চূড়ান্ত হবে। এজন্য কর্ড ও মেন শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, দুটি লাইনে ১৬টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। এছাড়াও দুটি লাইনে একাধিক ইএমইউ ট্রেনও বাতিল করা হবে। 

রেল সূত্রে জানা গেছে , খুব শীঘ্রই রেল দফতর হাওড়া-বাঁকুড়া রুটে নতুন ট্রেন চালাবে। অটো সিগনালিং সিস্টেম চালু হওয়ার ফলে মসাগ্রাম স্টেশন দিয়ে মেল এক্সপ্রেস এর পাশাপাশি মালগাড়ি নিয়ে যাওয়া হবে। এতে লাভবান হবে রেল।

সবচেয়ে লাভবান হবেন সাধারণ মানুষ। এই সংযোগ হলে বাঁকুড়া থেকে হাওড়ার দূরত্ব ২৩৫ কিলোমিটার থেকে কমে ১৮৫ কিলোমিটার হবে। এতদিন তাদের খড়গপুর হয়ে যেতে হত। এই রেলপথে চলাচল শুরু হলে বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব  বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষও লাভবান হবেন। ব্যবসা বাণিজ্য, অন্যান্য কাজকর্মের সুবিধা হবে। এতদিনের হয়রানির অবসান হবে। মসাগ্রাম স্টেশনের গুরুত্ব বেড়ে যাবে। স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান, গঙ্গাকিশোর দাসরা বলেন, এই রেল পথ চালু হলে আমাদের বিরাট সুবিধা হবে। এতদিনের লড়াই এবার সার্থক হবে। 

কবে থেকে এ লাইনে ট্রেন চালু হবে? জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রকে এ প্রশ্ন করা হলে তিনি বলেন, "আগে সংযোগের কাজ হোক।" এই সংযোগের দাবি অনেক দিনের। পূর্বতন বাম সাংসদ বাসুদেব আচারিয়া থেকে বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ বারবার সংসদে এই দাবি তুলেছেন। এলাকার মানুষও চান, দ্রুত এই লাইনে ট্রেন চালু হোক।


```