দ্য ওয়াল ব্যুরো: ১৩ জন বিশ্বনেতার (global leaders) মধ্যে গ্রহণযোগ্যতা (approval), জনপ্রিয়তার (popularity) মাপকাঠিতে (rating) সবার ওপরেই আছেন নরেন্দ্র মোদী (narendra modi)। ৭০ শতাংশ সমর্থন নিয়ে এই নিয়ে চলতি বছরে তৃতীয়বার মর্নিং কনসাল্ট পলিটিকাল ইনটেলিজেন্স সংস্থার সমীক্ষায় (survey) এক নম্বর (top) জায়গাটা ধরে রাখলেন প্রধানমন্ত্রী মোদী। এমনকী দুনিয়ার সর্বশক্তিধর মার্কিন মুলুকের প্রেসিডেন্ট জো বাইডেনও (biden) জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতার বিচারে তাঁর থেকে পিছিয়ে আছেন।
নভেম্বরের প্রথম সপ্তাহের সমীক্ষায় এক নম্বরে আছেন মোদী। সেপ্টেম্বরেও তিনি ৭০ শতাংশ সমর্থনের রেটিং নিয়ে ১৩ বিশ্বনেতার মধ্যে সবার আগে ছিলেন। জনপ্রিয়তার মাপকাঠিতে মোদীর পরই আছেন মেক্সিকোর লোপেজ ওব্রাডর (৬৬ শতাংশ)। বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অনুমোদন হার যথাক্রমে ৪৪ ও ৪০ শতাংশ। বাইডেনের সমর্থনের হার কয়েক পয়েন্ট কমেছে।
সমীক্ষার উল্লেখ করে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা ট্যুইটে উচ্ছ্বাস জানাচ্ছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী বিশ্ব নেতাদের গ্রহণযোগ্যতার তালিকায় শীর্ষে রয়েছেন, ৭০ শতাংশ সমর্থন পেয়ে তিনিই সবচেয়ে বেশি সম্মানিত বিশ্ব নেতা। ভারতীয়রা তাঁকে তাদের প্রধান সেবক হিসাবে পেয়ে গর্বিত। ওঁর দৃষ্টিভঙ্গি, নির্ধারক নেতৃত্ব ও মর্যাদা গোটা দুনিয়ায় স্বীকৃতি পাচ্ছে বারবার, ট্যুইট হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের।
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ট্যুইট করেছেন, বিশ্ব নেতা হিসাবে অনুমোদনের মাপকাঠিতে ৭০ শতাংশ অনুমোদন পেয়ে প্রধানমন্ত্রী মোদীজী এখন সবচেয়ে ভালবাসা পাওয়া, জনপ্রিয় বিশ্বনেতাদের শীর্ষে। সার্বিক উন্নয়নের নীতি, অতিমারীর সময় শক্ত হাতে নেতৃত্ব দিয়ে তিনি মানুষের সেরা পছন্দ হয়ে উঠেছেন।
ট্র্যাকার অনুসারে, মোদীর গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি হয়েছিল ভারতে করোনা অতিমারী ছড়ানোর ঠিক পরে ২০২০র মে মাসে-৮৪ শতাংশ।
মর্নিং কনসাল্ট পলিটিকাল ইনটেলিজেন্স নির্দিষ্ট একটি দেশের প্রাপ্তবয়স্কদের টানা ৭দিনের গড় অবস্থানের ভিত্তিতে অনুমোদন বা প্রত্যাখ্যানের হিসাব কষে। মার্জিন অব এরর থাকে প্লাস মাইনাস ১ থেকে ৩ শতাংশ। ভারতের ক্ষেত্রে ২১২৬ জনের প্রাপ্তবয়স্কের সঙ্গে কথা বলা হয়েছে।