Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপনার গুগল ক্রোম কি সুরক্ষিত? ব্রাউজারে বড়সড় ত্রুটি, সতর্ক করল কেন্দ্রীয় সংস্থা

দ্য ওয়াল ব্যুরো: গুগল ক্রোমের পুরনো ভার্সন যদি ব্যবহার করেন তাহলে তা একেবারেই সুরক্ষিত নয় বলে সতর্ক করল কেন্দ্রীয় সংস্থা। সরকারের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম(CERT-In) জানিয়েছে, গুগল ক্রোমের পুরনো ব্রাউজারে উচ্চ মাত্রার ত্রুটি পাওয়া গ

আপনার গুগল ক্রোম কি সুরক্ষিত? ব্রাউজারে বড়সড় ত্রুটি, সতর্ক করল কেন্দ্রীয় সংস্থা

শেষ আপডেট: 8 February 2022 07:28

দ্য ওয়াল ব্যুরো: গুগল ক্রোমের পুরনো ভার্সন যদি ব্যবহার করেন তাহলে তা একেবারেই সুরক্ষিত নয় বলে সতর্ক করল কেন্দ্রীয় সংস্থা। সরকারের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম(CERT-In) জানিয়েছে, গুগল ক্রোমের পুরনো ব্রাউজারে উচ্চ মাত্রার ত্রুটি পাওয়া গেছে। নিরাপত্তায় বিস্তর ফাঁক। ব্যবহারকারীদের বাউজ্রারে সার্চ কতটা সুরক্ষিত সে নিয়ে প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় সংস্থার বিশেষজ্ঞরা বলছেন, V8-এ টাইপ কনফিউশনের কারণে নিরাপত্তায় গলদ হচ্ছে। ব্রাউজারের সুরক্ষা ঝুঁকিপূর্ণ। ফলে নিরাপত্তার ফাঁক গলে হ্যাকাররা গ্রাহকের ব্যক্তিগতদ তথ্য হাতিয়ে নিতে পারে বলে সন্দেহ করছেন বিশেষজ্ঞরা। গুল ক্রোমের পুরনো ভার্সনে একাধিক ত্রুটি রয়েছে বলে জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। এই ত্রুটিগুলো এতটাই সাঙ্ঘাতিক যে হ্যাকাররা চাইলে ম্যালওয়্যার ইনজেক্ট করে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে। আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টেও উঁকিঝুঁকি দিতে পারে। গুগল ক্রোম যদি ডিফল্ট ব্রাউজার হয়, তাহলে কারও কম্পিউটারেও টার্গেট করতে পারে সাইবার অপরাধীরা। সিইআরটি বলছে, শতাধিক এক্সটেনশন গুগল ক্রোমকে না জানিয়েই নিজের মতো করে তথ্য সংগ্রহ করে যাচ্ছে। ওই সব অ্যাপগুলি যে কোনও মুহূর্তে ইন্টারনেট ব্যবহারকারীর ইমেল, ব্যাঙ্কের পাসওয়ার্ড বা ভিন্ন কোনও গোপন তথ্য হাতিয়ে নিতে পারে। সকলের অলক্ষ্যে যে কোনও সাইটের স্ক্রিন শট নিয়ে রাখার ক্ষমতা রয়েছে ওই অ্যাপগুলির। এমনকি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কি বোর্ডের কোন সুইচ ব্যবহার করা হচ্ছে, তা-ও ধরে ফেলার ক্ষমতা রয়েছে সেগুলির। সফটওয়ার ও সার্চ ইঞ্জিন জায়ান্ট বলেছে যে এই ত্রুটিগুলি সংশোধন করতে ২২ ধরনের উপায় জানানো হয়েছে। কোডে কিছু বদল এনে এই ত্রুটি মেরামত করা যেতে পারে। আপনার ব্রাউজারে কোন ভার্সন কী করে বুঝবেন? ক্রোমের ডানদিকের তিনটি ডট-এ ক্লিক করুন। এরপর Settings > Help > About Google Chrome । এবার দেখে নিন আপনার ক্রোম ভার্সন 98.0.4758.80/81/82 কিনা, উইন্ডোজের জন্য সুরক্ষিত এই ব্রাউজারের আপডেটই এনেছে ক্রোম। ম্যাক ও লিনাক্সের জন্য আনা হয়েছে, 98.0.4758.80 ভার্সন। আগের ত্রুটিগুলো সারিয়ে এই নতুন ভার্সন অনেকটাই নিরাপদ বলে দাবি বিশেষজ্ঞদের। গত জানুয়ারিতেই আর্থিক প্রতারণার অভিযোগে একাধিক ব্যবসায়িক এক্সটেনশন বাতিল করে দেয় গুগল। জুনে ক্রোমের ওয়েব স্টোর থেকে মুছে দেওয়া হয় ৭০টি এক্সটেনশন। তাদের বিরুদ্ধে তথ্য হাতানোর অভিযোগ উঠেছিল।

```