Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গঙ্গায় বাক্সে ভেসে এল ‘মা গঙ্গার মেয়ে’, ভার নিলেন আদিত্যনাথ

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের গাজিপুরে গঙ্গায় নৌকোয় ভেসে আসা নবজাতক কন্যাসন্তানের যাবতীয় দায়দায়িত্ব নিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন একথা। গত মঙ্গলবার সন্ধ্যায় দাদরিঘাটে গুল্লু চৌধুরি নামে স্থানীয় মা

গঙ্গায় বাক্সে ভেসে এল ‘মা গঙ্গার মেয়ে’, ভার নিলেন আদিত্যনাথ

শেষ আপডেট: 17 June 2021 10:49

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের গাজিপুরে গঙ্গায় নৌকোয় ভেসে আসা নবজাতক কন্যাসন্তানের যাবতীয় দায়দায়িত্ব নিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন একথা। গত মঙ্গলবার সন্ধ্যায় দাদরিঘাটে গুল্লু চৌধুরি নামে স্থানীয় মাঝি সদ্য জন্মানো বাচ্চার কান্নার শব্দ শুনে খোঁজাখুঁজি করে দেখেন, গঙ্গার বুকে ভাসছে একটি বাক্স। তার মধ্যে কাপড়ে জড়ানো একটি শিশু। বাক্সের ভেতরে একটুকরো কাগজে লেখা, ‘মা গঙ্গার কন্যা’। দেবী দুর্গার ছবি, একটি ঠিকুজি কোষ্ঠী, ধূপকাঠিও ছিল। জীবিত কন্যাসন্তানকে নিজের বাড়িতে নিয়ে যান গুল্লু। পরে পুলিশ খবর পেয়ে বাচ্চাটিকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করায়। তবে তিনি বাচ্চাটিকে বড় করতে চান বলে জানান গুল্লু। বাচ্চাটাকে কে বা কারা ভাসিয়ে দিয়েছে, কী তার  পরিচয়, কিছুই জানা যায়নি। এ খবর শুনে আদিত্যনাথ ট্যুইট করেন, রাজ্য সরকার বাচ্চাটির ভার নেবে। যে মাঝি গাজিপুরে মা গঙ্গার ঢেউয়ে ভেসে আসা বাক্সের ভিতর থেকে সদ্যভূমিষ্ঠ কন্যাকে উদ্ধার করেছেন, তিনি মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত গড়েছেন। কৃতজ্ঞতাস্বরূপ  ওই মাঝিকে পুরস্কৃত করা  হবে, তিনি নতুন ঘর ও যাবতীয় সরকারি সুযোগসুবিধা পাবেন। সদ্যজন্মানো কন্যাসন্তানের ভরণপোষণের দায়িত্ব পালন করবে উত্তরপ্রদেশ সরকার। ২২ দিনের বাচ্চাটির নামও গঙ্গা রাখা হয়েছে। বাচ্চাটিকে দেখতে, তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শন করেন জেলাশাসক মঙ্গলা প্রসাদ সিং ও অন্য সরকারি কর্তারা। বাচ্চাটির জীবন বাঁচানো গুল্লুকে ধন্যবাদ দেন তিনি, সরকারি অফিসারদেরও বলেন গুল্লুর জন্য একটি নতুন নৌকোর ব্যবস্থা করে দিতে।    

```