Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘দেশের সবচেয়ে জনপ্রিয় রেডিও প্রোগ্রাম’, মোদীর 'মন কি বাত'-এ ৩০ কোটি টাকার বেশি রাজস্ব

দ্য ওয়াল ব্যুরো: 'মন কি বাত' সরকারের কোষাগারে ৩০ কোটি টাকার বেশি রাজস্ব এনেছে। মাসের শেষ রবিবারে সরকারি প্রচারযন্ত্রের মাধ্যমে দেশবাসীর সঙ্গে মনের কথা শেয়ার  করার পাশাপাশি রেভিনিউ অর্জনেও সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ২০১৪ সালে শুরু

‘দেশের সবচেয়ে জনপ্রিয় রেডিও প্রোগ্রাম’, মোদীর 'মন কি বাত'-এ ৩০ কোটি টাকার বেশি রাজস্ব

শেষ আপডেট: 20 July 2021 08:09

দ্য ওয়াল ব্যুরো: 'মন কি বাত' সরকারের কোষাগারে ৩০ কোটি টাকার বেশি রাজস্ব এনেছে। মাসের শেষ রবিবারে সরকারি প্রচারযন্ত্রের মাধ্যমে দেশবাসীর সঙ্গে মনের কথা শেয়ার  করার পাশাপাশি রেভিনিউ অর্জনেও সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ২০১৪ সালে শুরু 'মন কি বাত'-এর। ৭ বছরে অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শনের একাধিক চ্যানেলে সকাল ১১টায় সম্প্রচারিত হওয়া অনুষ্ঠান ৩০ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব এনেছে, সবচেয়ে বেশি ১০ কোটি ৬৪ লাখ টাকার ওপর এসেছে ২০১৭-১৮ সালে। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেছেন, প্রসার ভারতী এপর্যন্ত মন কি বাত-এর ৭৮টি এপিসোড সম্প্রচার করেছে অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শন নেটওয়ার্ক ও সোস্যাল মিডিয়া  প্ল্যাটফর্মে।  কেবল ও ডিটিএইট প্ল্যাটফর্মে সারা দেশে প্রায় ৯১টি প্রাইভেট স্যাটেলাইট টিভি চ্যানেলেও সম্প্রচারিত হয়েছে তা। অনুরাগের বক্তব্য, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভাইসড রেডিও প্রোগ্রাম হিসাবে মন কি বাত-এর উল্লেখযোগ্য অডিয়েন্স আছে। তিনি জানিয়েছেন, টিভি চ্যানেলগুলির ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্ক অডিয়েন্স সংক্রান্ত পরিসংখ্যান দিয়েছে, সেই অনুসারে মন কি বাতের ভিউয়ারশিপ রিচ ২০১৮ থেকে ২০২০-র মধ্যে ঘোরাফেরা করেছে ৬ কোটি থেকে ১৪.৩৫ কোটির মধ্যে। রেডিওর মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছনোই প্রধানমন্ত্রীর মন কি বাত কর্মসূচির মূূল উদ্দেশ্য বলে জানান অনুরাগ। অনুষ্ঠানটি প্রতিটি নাগরিককে তাঁর সঙ্গে যুক্ত হওয়া, প্রস্তাব, সুপারিশ করা, প্রধানমন্ত্রীর রেডিও  ভাষণের মাধ্যমে অংশগ্রহণমূলক শাসনের অংশ হওয়ার সুযোগ করে দেয় বলেও ব্যাখ্যা করেন তিনি। অনুরাগের পরিসংখ্যানে প্রকাশ, ২০১৪-১৫য় মন কি বাত তুলেছে ১.১৬ কোটি টাকা, ২০১৫-১৬য় ২.৮১ কোটি টাকা, ২০১৬-১৭য় ৫.১৪ কোটির বেশি। ২০১৮-১৯ এ পেয়েছে ৭.৪৭ কোটি টাকা, ২০১৯-২০তে ২.৫৬ কোটি, ২০২০-২১ এ ১.০২ কোটি টাকা। প্রসার ভারতী কোনও বাড়তি খরচ ছাড়া ইন-হাউস সম্পদ কাজে লাগিয়ে মন কি বাত অনুষ্ঠান করে বলেও জানান তিনি।        

```