Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাধা-কৃষ্ণের 'অশ্লীল' ছবি বিক্রি! আমাজন বয়কটের ডাক উঠল সোশ্যাল ওয়ালে

দ্য ওয়াল ব্যুরো: রাধা-কৃষ্ণের (Radha Krishna Painting) ‘অশ্লীল’, ‘কুরুচিকর’ ছবি বিক্রির জন্য আমাজন বয়কটের ডাক তুললেন নেটিজেনরা। হিন্দু জনজাগৃতি সমিতির তরফে আমাজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিতর্কের সূত

রাধা-কৃষ্ণের 'অশ্লীল' ছবি বিক্রি! আমাজন বয়কটের ডাক উঠল সোশ্যাল ওয়ালে

শেষ আপডেট: 20 August 2022 09:42

দ্য ওয়াল ব্যুরো: রাধা-কৃষ্ণের (Radha Krishna Painting) ‘অশ্লীল’, ‘কুরুচিকর’ ছবি বিক্রির জন্য আমাজন বয়কটের ডাক তুললেন নেটিজেনরা। হিন্দু জনজাগৃতি সমিতির তরফে আমাজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বিতর্কের সূত্রপাত রাধা-কৃষ্ণের একটি দেওয়াল সাজানোর পেইন্টিং বা ছবি নিয়ে। আমাজনে তা বিক্রির জন্য রাখা হয়েছে। ছবিটিতে রাধা এবং কৃষ্ণের প্রেমলীলা ফুটে উঠেছে। জঙ্গলের মাঝে এই ঐশ্বরিক যুগল বসে আছেন ঘনিষ্ঠ ভঙ্গিমায়। এমন ছবি দেখে অনেকেই রে রে করে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়েছে ‘বয়কট আমাজন’।

বেঙ্গালুরুর একটি থানায় হিন্দু জনজাগৃতি সমিতি আমাজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বেঙ্গালুরুর এক বিক্রেতার মাধ্যমেই আমাজনে ছবিটি বিক্রি করা হচ্ছিল। আমাজন ছাড়াও ওই ছবি ‘এক্সটিক ইন্ডিয়া’ নামের একটি ওয়েবসাইটে ‘জন্মাষ্টমী সেল’-এ বিক্রি করা হচ্ছিল।

https://twitter.com/banarasikanya/status/1560267906650279936?s=20&t=CfcjYwpMJy6ZnLuer2pVdA

সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কারণে আমাজন ছবিটি সাইট থেকে তুলে নিয়েছে বলে খবর। ছবিটি সরে গিয়েছে ‘এক্সটিক ইন্ডিয়া’ থেকেও। তারা ছবিটির জন্য ক্ষমাও চেয়েছে।

তবে অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ছবিটিকে সাপোর্টও করেছেন। বলা হচ্ছে, এটি ১৭৮০ সালে ‘গীত গোবিন্দম’-এর সময়কার ছবি। সেসময় এমন আরও অনেক ছবিই ছিল। ‘গীত গোবিন্দম’ যাঁরা পড়েছেন তাঁরা এই ছবি চেনেন। যাঁরা এই ছবিকে ‘অশ্লীল’ বলছেন তাঁরা তাহলে কবি জয়দেবকে ব্যান করতে বলুন।

https://twitter.com/anwesh_satpathy/status/1560701990123909121?s=20&t=7AcdmiF2mxJjMa4VZJWBWw

তবে আমাজনের তরফে এই বিতর্ক নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: সাদা মার্বেলের আড়ালে দুধেল গরু! নজরে নাজ


```