Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনের ২০২০-তে সাম্প্রদায়িক হিংসা বেড়েছে ৯৬ শতাংশ, পরিসংখ্যান এনসিআরবি-র

দ্য ওয়াল ব্যুরো: গত বছর অর্থাত ২০২০-তে ২০১৯ এর চেয়ে সাম্প্রদায়িক দাঙ্গা (communal riots) ৯৬ শতাংশ বেড়েছে। গত বছর বহাল থাকা লকডাউনের (lockdown) মধ্যে মহিলা, শিশুদের ওপর নির্যাতনের মতো প্রচলিত অপরাধ (normal crime) কমেছে, কিন্তু জনজীবনে সংঘ

লকডাউনের ২০২০-তে সাম্প্রদায়িক হিংসা বেড়েছে ৯৬ শতাংশ, পরিসংখ্যান এনসিআরবি-র

শেষ আপডেট: 16 September 2021 09:23

দ্য ওয়াল ব্যুরো: গত বছর অর্থাত ২০২০-তে ২০১৯ এর চেয়ে সাম্প্রদায়িক দাঙ্গা (communal riots) ৯৬ শতাংশ বেড়েছে। গত বছর বহাল থাকা লকডাউনের (lockdown) মধ্যে মহিলা, শিশুদের ওপর নির্যাতনের মতো প্রচলিত অপরাধ (normal crime) কমেছে, কিন্তু জনজীবনে সংঘাত বেড়েছে বলে জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) (ncrb) জানিয়েছে। তারা ক্রাইম ইন ইন্ডিয়া শিরোনামে রিপোর্ট প্রকাশ করেছে। তাতে একেবারে সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আগের বছরের চেয়ে সাম্প্রদায়িক হিংসা বৃদ্ধির পাশাপাশি ২০২০তে জাতিদাঙ্গা বেড়েছে প্রায় ৫০ শতাংশ, কৃষিসংক্রান্ত সংঘর্ষ ৩৮ শতাংশ ও আন্দোলন, বিক্ষোভের জেরে দাঙ্গা ৩৩ শতাংশ বেড়েছে। রিপোর্টে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত দেশব্যাপী বহাল থাকা সম্পূর্ণ লকডাউনে মহিলা, শিশু, প্রবীণ নাগরিকদের ওপর নির্যাতন, চুরি, ডাকাতি, রাহাজানির মতো অপরাধ সংক্রান্ত দায়ের হওয়া মামলা কমেছে প্রায় ২ লাখ। খুন বেড়েছে সামান্য ১ শতাংশ। 'হিংস্র অপরাধ' কমেছে ০.৫ শতাংশ। রাষ্ট্রবিরোধী অপরাধ ২০১৯ এর চেয়ে গত বছর কমেছে ২৭ শতাংশের ওপর। তবে এই মাপকাঠিতে ব্যতিক্রম উত্তরপ্রদেশ। সেখানে এই জাতীয় অপরাধ বেড়েছে। মূলতঃ সরকারের দায়ের করা প্রচুর সংখ্যায় সরকারি সম্পত্তি ক্ষতি করার মামলার জেরে। এগুলির বেশিরভাগই হয়েছে সিএএ-বিরোধী বিক্ষোভের সময়। এনসিআরবির পরিসংখ্যান হল, ২০১৯ এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গার মামলা দায়ের হয়েছিল ৪৩৮টি। ২০২০তে তা বেড়ে হয় ৮৫৭টি। গত বছরের মামলাগুলির বেশিরভাগই ফেব্রুয়ারির উত্তরপূর্ব দিল্লির দাঙ্গা ঘিরে। দিল্লি পুলিশ একাই ৫২০টি সাম্প্রদায়িক দাঙ্গার মামলা করে। বিহার, হরিয়ানা, ঝাড়খন্ডে সাম্প্রদায়িক দাঙ্গার মামলা ছিল যথাক্রমে ১১৭, ৫১টি, মহারাষ্ট্রে সংখ্যাটি ২৬, গুজরাতে ২৩টি। ২০২০তে উত্তরপ্রদেশে একটিও সাম্প্রদায়িক হিংসার মামলা হয়নি। ২০২০তে জাতপাতকেন্দ্রিক সংঘর্ষও বেড়েছে। ২০১৯ এ দায়ের হয় ৪৯২টি মামলা, গত বছর ৭৩৬টি। বিহারে সংখ্যাটা সবচেয়ে বেশি। ২০৮। মহারাষ্ট্রে ১২৫, উত্তরপ্রদেশে ১১৬টি, কর্নাটকে ৯৫টি, তামিলনাড়ুতে ৬৯টি। এনসিআরবির পরিসংখ্যানে পুলিশের দায়ের করা মামলার সংখ্যাই থাকে। ফলে কর্মক্ষেত্রে হাজির পুলিশ কর্মীরা কতটা সাড়া দিচ্ছেন, তারও একটা ছবি ফুটে ওঠে। গত বছর তিনটি কৃষি আইনের বিরুদ্ধেও অভূতপূর্ব প্রতিবাদে নামেন কৃষকরা। যার জেরে কৃষি বিক্ষোভের জেরে সংঘর্ষ বেড়েছে। ২০১৯ এ সংখ্যাটা ছিল ১৫৭৯। ২০২০তে তা বেড়ে হয়েছে ২১৮৮টি। ২০২০তে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বেড়েছে। সারা দেশে এ ধরনের মোট মামলা দায়ের হয়েছে ১৮০৪টি। ২০১৯ এ সংখ্যাটা ছিল ১০৫৮।


```