Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আমি, আমার স্বামী জন্মসূত্রে হিন্দু! আরিয়ান মামলার তদন্তকারী এনসিবি কর্তার স্ত্রীর পাল্টা মন্ত্রীকে

দ্য ওয়াল ব্যুরো: আরিয়ান খান (aryan khan)মাদক মামলার (drug case) তদন্তে নামা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)র (ncb) মুম্বই শাখার জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (sameer wangkhede) বিরুদ্ধে প্রায় প্রতিদিনই  নিত্যনতুন অভিযোগ তুলছেন ম

আমি, আমার স্বামী জন্মসূত্রে হিন্দু! আরিয়ান মামলার তদন্তকারী এনসিবি কর্তার স্ত্রীর পাল্টা মন্ত্রীকে

শেষ আপডেট: 26 October 2021 14:31

দ্য ওয়াল ব্যুরো: আরিয়ান খান (aryan khan)মাদক মামলার (drug case) তদন্তে নামা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)র (ncb) মুম্বই শাখার জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (sameer wangkhede) বিরুদ্ধে প্রায় প্রতিদিনই  নিত্যনতুন অভিযোগ তুলছেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক (nawab malik)। শাহরুখ পুত্রের বিরুদ্ধে তদন্তের পাশাপাশি 'আন্তর্জাতিক মাদক চক্র'ও ওয়াংখেড়ের নিশানায়। মালিকের দাবি, এনসিবির আরিয়ানের বিরুদ্ধে তদন্ত উদ্দেশ্যপ্রণোদিত। আজ সকালে ওয়াংখেড়ের জন্ম সংক্রান্ত নথির ছবি ট্যুইট  করে মালিক মন্তব্য করেন,  জালিয়াতিটা এখান থেকেই শুরু হয়েছিল! পাল্টা ওয়াংখেড়ের স্ত্রী ক্রান্তি রেদকার ওয়াংখেড়ে মালিকের দাবি খারিজ করে বলেন, আমি ও আমার স্বামী সমীর দুজনেই জন্মসূত্রে হিন্দু (hindu)। আমরা অন্য কোনও ধর্মই গ্রহণ করিনি কখনও। সব ধর্মের প্রতিই শ্রদ্ধা আছে। সমীরের বাবাও ছিলেন হিন্দু। তিনি আমার মুসলিম শাশুড়ি মাকে বিয়ে করেন। শাশুড়ি মা আর নেই। সমীরের আগের বিয়েটা হয়েছিল বিশেষ বিবাহ আইনে। ২০১৬-য় ওঁদের ডিভোর্স হয়। ২০১৭য় আমাদের বিয়ে হয় হিন্দু বিবাহ আইনে।   প্রেস বিবৃতি দিয়ে সমীর ওয়াংখেড়েও বলেন, আমি বহু ধর্মে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ পরিবারের ছেলে। বাবা হিন্দু, মা মুসলিম।  ট্যুইটারে আমার ব্যক্তিগত তথ্য প্রকাশ অবমাননাকর, আমার পারিবারিক গোপনীয়তায় আগ্রাসন। মহারাষ্ট্রের  মন্ত্রী নবাব মালিকের কুত্সামূলক প্রচারে ব্যথিত। সমীর আরও জানান, তিনি ২০০৬ সালে ডঃ শাবানা কুরেশিকে ১৯৫৪র স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন। ২০১৬য় পরস্পরের  সম্মতিতে দায়রা আদালতের মাধ্যমে ডিভোর্স হয়। ২০১৭ সালে ক্রান্তি দীননাথ রেডকরকে বিয়ে করেন। এদিকে এনসিবি আজ দ্বিতীয় হলফনামাটি  পেশ করেছে। আরিয়ান মাদক মামলায় এনসিবির সাক্ষী প্রভাকর সইল ৮ কোটি টাকা ঘুষের লেনদেনের বিস্ফোরক দাবি করেছেন। পাল্টা এনসিবি হলফনামা পেশ করে সমীর ওয়াংখেড়ের পাশে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছে, তিনি অতুলনীয় সার্ভিস রেকর্ডের অধিকারী। সততা, নিষ্ঠার উদাহরণ তিনি।        

```