দ্য ওয়াল ব্যুরো: আরএসএস পরিচালিত স্কুলগুলিতে (rss-backed schools) পড়ুয়াদের মনে ঘৃণা, বিদ্বেষের (hatred) বীজ বপন করা হয়, এমন মন্তব্যের জেরে দিগ্বিজয় সিংয়ের (digvijay singh) বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মধ্যপ্রদেশ বিজেপির মুখপাত্র (bjp leader) পঙ্কজ চতুর্বেদী। কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস (legal notice) পাঠিয়েছেন তিনি।
ভোপালে একাধিক বেসরকারি স্কুলের নেটওয়ার্ক সরস্বতী শিশু মন্দির (saraswati sishu mandir) সম্পর্কে ওই মন্তব্য করেন দিগ্বিজয়। বলেন, শৈশব থেকে সরস্বতী শিশু মন্দিরের পডুয়াদের মনে অন্য সব ধর্মকে ঘৃণা করতে শেখানো হয়। যারা এতে জড়িত, তাদের সঙ্গে আমাদের লড়তে হচ্ছে। এই ঘৃণার বীজ ক্রমশঃ ভারতের সাম্প্রদায়িক সংহতির ক্ষতি করে, বিদ্বেষ, ঘৃণা ছড়ায়, যা থেকে দাঙ্গার সৃষ্টি হয়।
স্কুলগুলির বিরুদ্ধে ওই মন্তব্য ফিরিয়ে নিন দিগ্বিজয়, চতুর্বেদী পাল্টা দাবি করেন। বলেন, সাতদিনের মধ্যে ভারতব্যাপী সরস্বতী স্কুলের পড়ুয়া, শিক্ষকদের মধ্যে ওঁকে ক্ষমা চাইতে হবে, নইলে উপযুক্ত আদালতের ওঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।
জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনও নোটিস দেয় দিগ্বিজয়কে। সেইসঙ্গে মধ্যপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল বিবেক জোহরিকেও নোটিস পাঠিয়ে দিগ্বিজয়ের মন্তব্য নিয়ে তদন্ত করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পাঠাতে বলে কমিশন।
প্রবীণ কংগ্রেস নেতার মন্তব্যে সরস্বতী শিশু মন্দিরের পড়ুয়াদের মনে আঘাত লেগেছে বলে জানিয়ে কমিশন বলেছে, ভারতীয় দণ্ডবিধি, জুভেনাইল জাস্টিস অ্যাক্টের নানা ধারাও ভেঙেছেন তিনি।
ওই মন্তব্যের জন্য দিগ্বিজয়ের কড়া সমালোচনা করে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, সরস্বতী শিশু মন্দিরে জাতীয়তাবাদী ভাবধারার শিক্ষা দেওয়া হয়। যাঁর মতিভ্রম হয়েছে, একমাত্র তিনিই এমন কথা বলতে পারেন!