Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ধমানের স্কুলে জানলা ভেঙে ঢুকে লুটপাট, ভাঙা হয়েছে সমস্ত আলমারি ও ড্রয়ার

বর্ধমানের স্কুলে জানলা ভেঙে ঢুকে লুটপাট, ভাঙা হয়েছে সমস্ত আলমারি ও ড্রয়ার

বর্ধমানের স্কুলে চুরি

শেষ আপডেট: 13 December 2024 19:12

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: স্কুলের আলমারি ভেঙে লুটপাট চালাল দুষ্কৃতীরা। পাশাপাশি  স্কুলে থাকা সিসি ক্যামেরাও খুলে নিয়ে যায় তারা। বৃহস্পতিবার রাতে চুরির ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের জোতরাম বিদ্যাপীঠে

রাতের অন্ধকারে স্কুলে ঢুকে জানলার গ্রিল কেটে ও কাঠের জানলা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। তারপর একাধিক আলমারির তালা ভেঙে লুটপাট চালায়। শুক্রবার এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে এলাকায়। স্কুলের প্রধান শিক্ষক রতন কুমার ঘোষ জানান, নগদ ১৫ হাজার টাকা এবং তাঁর রুমে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিক্স সহ কিছু জরুরি কাগজ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এখনও কাউকে চিহ্নিত করা যায়নি। 

তিনি বলেন, "শুক্রবার সকালে ডে গার্ড সুবোধ মাঝি ফোন করে আমাকে জানান বিদ্যালয়ের এই ঘটনা। খবর দেওয়া হয় শক্তিগড় থানার। পুলিশ যায় স্কুলে। স্কুলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।"

সহ শিক্ষক নীলমাধব মজুমদার বলেন, "প্রধান শিক্ষকদের রুম সহ স্টাফ রুমের সব আলমারি এবং ড্রয়ার ভাঙা হয়েছে। সামনের জানুয়ারি মাসে বিদ্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান রয়েছে। সেজন্য বিভিন্ন জায়গায় শিক্ষকরা আর্থিক অনুদান তুলছে সে টাকা ওখানে রাখা ছিল সেই টাকার লোভে লুটপাট চালায় দুষ্কৃতীরা।"


```