Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবার ভ্যান থেকে চম্পট, দাগি 'চোর'কে নিয়ে নাজেহাল পুলিশ

বর্ধমান ফেরার পথে আমড়ায় থেমেছিল পুলিশের ভ্যান। কারণ অভিযুক্ত বাসুদেব শৌচাগারে যেতে চায়। গাড়ি থামতেই সুযোগের সদব্যবহার করে বাসুদেব।   

আবার ভ্যান থেকে চম্পট, দাগি 'চোর'কে নিয়ে নাজেহাল পুলিশ

চুরির মামলায় অভিযুক্ত বাসুদেব।

শেষ আপডেট: 10 July 2024 14:41

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার পথে আবারও পুলিশের চোখে ধুলো দিল বাসুদেব মণ্ডল। চুরির মামলায় অভিযুক্ত বাসুদেব। মঙ্গলবার বাগুইহাটি থানার পুলিশ চুরির মামলায় বাসুদেবকে বারাসত আদালতে পেশ করে। আদালত জেল হেফাজতের নির্দেশ দেওয়ায় বর্ধমান জেলা সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে। যাওয়ার পথে  ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের আমড়া এলাকার একটি পেট্রোল পাম্প থেকে পালিয়ে যায় বাসুদেব। পুলিশ জানিয়েছে, বর্ধমান ফেরার পথে আমড়ায় থেমেছিল পুলিশের ভ্যান। কারণ অভিযুক্ত বাসুদেব শৌচাগারে যেতে চায়। গাড়ি থামতেই সুযোগের সদব্যবহার করে সে।   
   
বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ জানান, হুগলির বলাগড়ের আকাতপুরে বাড়ি বাসুদেবের। চুরির মামলায় মঙ্গলবার সকালে বাগুইহাটি থানার পুলিশ বর্ধমান জেলা সংশোধনাগার থেকে তাকে বারাসত আদালতে পেশ করে। বিকেলে বর্ধমান জেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় শৌচাগারে যাওয়ার নাম করে সে পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি চলছে।

এবার ধরা পড়ার পর জামালপুর থানার পুলিশ বাসুদেব মণ্ডলকে হেফাজতে নেয়। তাঁকে জেরা করে জামালপুর থানার বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনায় তাঁর জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়। এরপর বাসুদেবকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় হানা দিয়ে উদ্ধার করে বহু চোরাই সামগ্রী। তাতে রয়েছে মোটরবাইক থেকে শুরু করে ল্যাপটপ-আইফোনও। তাকে জেরা করে পুলিশ নিশ্চিত হয়, সেই বাগুইহাটি থানার পুলিশের হেফাজত থেকে পালানো কুখ্যাত 'চোর' বাসুদেব মণ্ডল। জামালপুর থানার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বাসুদেবকে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছিল। সেখানে তার জেল হেফাজত হয়। বর্ধমান জেলে নিয়ে যাওয়া হয় তাকে। তারপরেই মঙ্গলবার বাগুইহাটি থানার পুলিশ তাকে হেফাজতে চেয়ে বারাসত আদালতে আবেদন করে। বিচারক পুলিশ হেফাজতের আর্জি নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেওয়ায় তাঁকে বর্ধমান জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। 

পুলিশ জানিয়েছে, বাসুদেব মণ্ডল অত্যন্ত ধুরন্ধর। চুরি সেরে পালানোর ব্যাপারেরও অত্যন্ত পটু। হুগলির বলাগড়ের বাসিন্দা হলেও বাসুদের তাঁর চৌর্যবৃত্তি জেলাতেই সীমাবদ্ধ রাখেনি।বরং সে জাল বিস্তার করেছে আশেপাশের সমস্ত জেলায়। তদন্তে পুলিশ জেনেছে বাসুদেব মণ্ডলের সঙ্গে সম্পর্ক রয়েছে একাধিক মহিলার। বিভিন্ন ড্যান্স বারেও তাঁর যাতায়াত। বাসুদেব তাঁর প্রেয়সীদের বাসনা পূরণের জন্যে অর্থ জোগাড় করতে চুরিতে হাত পাকায়। হঠাৎ করে
কোন এলাকায় গিয়ে চুরি করে না বাসুদেব। কখনও সবজি বিক্রেতা আবার কখনও কল সারানোর মিস্ত্রি বা রাজমিস্ত্রি সেজে  ওইসব এলাকায় গিয়ে রেইকি করে তবেই যায় চুরি করতে। 

কলকাতার নিউটাউন, বাগুইহাটি ছাড়াও হুগলি জেলার বলাগড়, সিঙ্গুর ,গুড়াপ, হরিপাল, ধনিয়াখালি, তারকেশ্বর থানার পুলিশের রাতের ঘুম কেড়ে নেয় কুখ্যাত চোর বাসুদেব। বাগুইহাটি থানার পুলিশের হেফাজত থেকে পালিয়ে বাসুদেব ফের চুরি শুরু করেছিল।  বিধাননগর কমিশনারেটের পুলিশ হুগলির রিষড়া থেকে পাকড়াও করে বাসুদেব মণ্ডলকে। তারপর তার ঠাঁই হয় দমদম সেন্ট্রাল জেলে। এরপর নির্দিষ্ট পদ্ধতি মেনে জামালপুর থানার পুলিশও তাকে হেফাজতে নিয়ে একের পর এক চুরির কিনারা করে।


```