Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ধর্ষণে গর্ভবতী, টয়লেটে ভূমিষ্ঠ প্রিম্যাচিওর সন্তান, ভয়ে ফ্লাশ করে দিল নাবালিকা!

দ্য ওয়াল ব্যুরো: মেডিকেল চেকআপ করাতে গিয়ে আচমকা হাসপাতালের শৌচাগারে (toilet) সন্তান প্রসব করে ফেলল, এমনকী ঘাবড়ে গিয়ে লজ্জার ভয়ে সেখানেই বাচ্চাটিকে ফ্লাশ করে দিল ধর্ষণের (rape)  ফলে গর্ভবতী (impregnated) হয়ে পড়া নাবালিকা! কেরলের কোচির ঘট

ধর্ষণে গর্ভবতী, টয়লেটে ভূমিষ্ঠ প্রিম্যাচিওর সন্তান, ভয়ে ফ্লাশ করে দিল নাবালিকা!

শেষ আপডেট: 3 September 2021 12:13

দ্য ওয়াল ব্যুরো: মেডিকেল চেকআপ করাতে গিয়ে আচমকা হাসপাতালের শৌচাগারে (toilet) সন্তান প্রসব করে ফেলল, এমনকী ঘাবড়ে গিয়ে লজ্জার ভয়ে সেখানেই বাচ্চাটিকে ফ্লাশ করে দিল ধর্ষণের (rape)  ফলে গর্ভবতী (impregnated) হয়ে পড়া নাবালিকা! কেরলের কোচির ঘটনা। বুধবার মেয়েটি মায়ের সঙ্গে শহরের এক বেসরকারি হাসপাতালে চেকআপ করাতে যায়। ডাক্তারের জন্য অপেক্ষা করতে করতে আচমকা তার পেটে খুব যন্ত্রণা শুরু হয়। রেস্টরুমে ঢুকে টয়লেটে যায় সে। সেখানেই কমোডের ওপর প্রিম্যাচিওর সন্তান (premature baby) ভূমিষ্ঠ হয় তার। কিন্তু নাবালিকা (minor girl) ঘটনাটি  মা বা কাউকে জানানোর পরিবর্তে টয়লেটের ফ্লাশ টেনে দেয়। বেরিয়ে এসে স্ক্যানিং রুমে চলে যায় পরীক্ষা নিরীক্ষার জন্য। কিন্তু টয়লেটে একটি বাচ্চার ভ্রুণ (foetus) ভাসতে দেখে আরেক রোগী পুলিশকে খবর দেন। পুলিশ হাসপাতালে ছুটে এসে নাবালক মেয়ের মানবভ্রুণটি ফ্লাশ করে দেওয়ার কথা জানতে পারে। আরও পড়ুন---সুন্দরবনে নৌকায় ঝাঁপিয়ে পড়ল বাঘ, প্রাণপণ লড়াই করে সঙ্গীকে বাঁচালেন মৎস্যজীবীরা   জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি জানায়, ২০ বছরের একটি ছেলে ধর্ষণ করায় সে গর্ভবতী হয়ে পড়েছে। টয়লেটে অপরিণত সন্তান জন্মের পর ফ্লাশ টেনে তাকে পরিত্যাগ করেছে, তাও স্বীকার করে মেয়েটি। তার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওয়েনাড়ের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। মেয়েটির গর্ভাবস্থা ১৩ থেকে ২৬ সপ্তাহের স্তরে ছিল। মেয়েটির তার সম্পর্ক বা সন্তানসম্ভবা হয়ে পড়ার কথা গোপন করে যায়। ২০১৮ সালেও কেরলেই কলের মিস্ত্রীরা টয়লেটের সিঙ্কে কাজ করতে গিয়ে একটি দুদিনের বাচ্চার দেহ উদ্ধার করেছিলেন। নাট্টুকালে ময়লা পরিষ্কার করার সময় আচমকা  টয়লেটে একটি বাচ্চার মাথা বেরিয়ে আসতে দেখে চমকে ওঠেন তাঁরা। বাচ্চাটির মায়ের খোঁজে তদন্তে নামে পুলিশ।  

```