Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবার খুনে দায়ী ১১ জন, 'ন্যয়বিচার চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট অসমের ৪ বছরের ছেলের

দ্য ওয়াল ব্যুরো: বাবার মৃত্যুর ন্যয়বিচার (justice), দোষীদের শাস্তি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (pm narendra modi) ট্যুইট অসমের ৪ বছরের ছেলের (minor boy)। রিজওয়ান শাহিদ লস্কর নামে বাচ্চাটি ‘আমি ন্যয়বিচার চাই লেখা’ প্ল্যাকার্ড হাতে

বাবার খুনে দায়ী ১১ জন, 'ন্যয়বিচার চাই', প্রধানমন্ত্রীকে ট্যুইট অসমের ৪ বছরের ছেলের

শেষ আপডেট: 18 September 2021 03:01

দ্য ওয়াল ব্যুরো: বাবার মৃত্যুর ন্যয়বিচার (justice), দোষীদের শাস্তি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (pm narendra modi) ট্যুইট অসমের ৪ বছরের ছেলের (minor boy)। রিজওয়ান শাহিদ লস্কর নামে বাচ্চাটি ‘আমি ন্যয়বিচার চাই লেখা’ প্ল্যাকার্ড হাতে তুলে ধরে একটি ভিডিওয়ে আবেদন করেছে প্রধানমন্ত্রীকে। শিলচরের ছেলেটির বাবা শাহিদুল আলম লস্করকে ২০১৬র ২৬ ডিসেম্বর কাছাড়ের সোনাই  রোড এলাকায় দুষ্কৃতীরা খুন (murder) করেছিল। তিনি ছিলেন কন্ট্র্যাকর, অনেক গোপন খবর জেনে ফেলায় বালি মাফিয়ারা তাঁকে হত্যা করে বলে অভিযোগ।   রিজওয়ান সোস্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও আবেদন করেছে, বাবার ১১ জন সন্দেহভাজন হত্যাকারীকে ধরতে তাঁরা ব্যবস্থা নিন। সে লিখেছে, আমার নাম রিজওয়ান শাহিদ লস্কর। ডিয়ার স্যার, আমার যখন মাত্র তিন মাস বয়স, তখনই বাবাকে ১১ দুষ্কৃতী নির্মমভাবে বাবাকে খুন করে। আমি ন্য়য় বিচার  চাইছি। আপনারা বিষয়টি দেখুন। ধন্যবাদ। নিহত ব্যক্তির পরিবারের দাবি, রহস্যজনক খুনের পর চার বছর কেটে গেলেও তদন্তে কোনও অগ্রগতিই হয়নি। অপরাধীরা ধরা পড়েনি।  শাহিদুলের মা ১১ জনের বিরুদ্ধে শিলচরের তারাপুর থানায় অভিযোগ দায়ের করলেও তার ভিত্তিতে পুলিশ কিছুই করেনি বলে অভিযোগ।


```