Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লখিমপুরে গাড়িচাপায় কৃষক মৃত্যু: কেন্দ্রীয় মন্ত্রীর অভিযুক্ত ছেলেকে তলব উত্তরপ্রদেশ পুলিশের

দ্য ওয়াল ব্যুরো:  লখিমপুরে (lakhimpur) কৃষি আইন বিরোধী প্রতিবাদী কৃষকদের (protesting farmers) ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী (central minister)অজয় মিশ্র তেনির ছেলে আশিস মিশ্রকে (Ashish Mishra) জিজ্ঞাসাবাদের (interrogation

লখিমপুরে গাড়িচাপায় কৃষক মৃত্যু: কেন্দ্রীয় মন্ত্রীর অভিযুক্ত ছেলেকে তলব উত্তরপ্রদেশ পুলিশের

শেষ আপডেট: 7 October 2021 12:44

দ্য ওয়াল ব্যুরো:  লখিমপুরে (lakhimpur) কৃষি আইন বিরোধী প্রতিবাদী কৃষকদের (protesting farmers) ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী (central minister)অজয় মিশ্র তেনির ছেলে আশিস মিশ্রকে (Ashish Mishra) জিজ্ঞাসাবাদের (interrogation) জন্য ডাকল উত্তরপ্রদেশ পুলিশ (up police)। ঘটনাচক্রে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারই উত্তরপ্রদেশ সরকারকে আগামীকালের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়েছে, লখিমপুরের হিংসায় কতজন অভিযুক্তকে গ্রেফতার  করা হয়েছে, কী ব্যবস্থাই বা নেওয়া হয়েছে। এফআইআর দায়েরই বা করা হয়েছে কাদের বিরুদ্ধে। স্ট্যাটাস রিপোর্টে নিহত ৮ জনের ব্যাপারে তথ্যও জানাতে হবে। সুপ্রিম কোর্ট ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছে। সুপ্রিম কোর্টের এহেন নির্দেশেরই জেরেই কি সক্রিয় হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলেকে তলব, এহেন জল্পনা চলছে। তবে  রাজনৈতিক মহলের অনুমান, কয়েক মাস পরেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। নির্বাচনী  বাধ্যবাধ্যকতার চাপেই আশিসকে ডেকে পাঠানো হল। সোমবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও বিরোধীদের অভিযোগ, পুলিশ এই হাই প্রোফাইল অভিযুক্তকে আড়াল করতে চাইছে। এই প্রথম আশিসকে জেরা করবে পুলিশ। লখনউ জোনের ইনস্পেক্টর জেনারেল লক্ষ্মী সিং জানিয়েছেন, আশিসকে ইতিমধ্যে সমন পাঠিয়ে যত দ্রুত সম্ভব আসতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও পদক্ষেপ করা হতে পারে। আশিসের ঘনিষ্ঠ দুজনকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ। অভিযুক্তকে আড়াল  করার চেষ্টার অভিযোগ খারিজ করে তিনি বলেন, দেশের আইন সবার জন্য সমান। আমরা নিশ্চিত করব, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রবিবার তীব্র বেগে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি কৃষকদের ভিড়ে ঢুকে গেলে চারজন কৃষক পিষ্ট হয়ে মারা যান। এঘটনার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। তারপরের হিংসা, অশান্তিতে এক সাংবাদিক, দুজন বিজেপি কর্মী, একজন গাড়িচালকও নিহত হন। কেন্দ্রীয় মন্ত্রী, তাঁর ছেলে গাড়িটি তাঁদের বলে স্বীকার করলেও ভয়াবহ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিরোধীদের দাবি, মিশ্র ইস্তফা দিন, গ্রেফতার  করা হোক  তাঁর ছেলেকে। তার মধ্যেই গতকাল মিশ্র দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। সরকারের তরফে যদিও তাঁর ইস্তফার দাবি উড়িয়ে দেওয়া হয়েছে।    

```