Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন, পুলিশের সামনেই ৩ তরুণকে কান ধরে ওঠবস করালেন মন্ত্রী

মন্ত্রী স্বপন দেবনাথ দেখতে পান মাথায় হেলমেট না পরে বাইকে চেপে তিন তরুণ হাসপাতালে ঢুকছে। এমনটা দেখে মন্ত্রী বেজায় চটে যান।

হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন, পুলিশের সামনেই ৩ তরুণকে কান ধরে ওঠবস করালেন মন্ত্রী

মন্ত্রী স্বপন দেবনাথ পুলিশের সামনেই শাস্তি দিলেন

শেষ আপডেট: 19 November 2024 12:12

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বিনা হেলমেটে বাইক চালানো তিন তরুণকে পুলিশে সামনে কান ধরে ওঠবোস করালেন মন্ত্রী স্বপন দেবনাথ। ঘটনা সামনে আসতেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়।

মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে পাঁচবারের সাংসদ সৌগত রায়ের মুখেও শোনা যাচ্ছে পুলিশের সমালোচনা। এমন আবহে পথে নেমে বিনা হেলমেটে বাইক চালানো তিন তরুণকে ধরে পুলিশে সামনে কান ধরে ওঠবোস করিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ কার্যত যেন পুলিশকেই খোঁচা দিলেন। আর মন্ত্রীর এই আচরণ প্রকাশ্যে আসতেই তোলপাড়  পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। দেশে আইন ও বিচার ব্যবস্থা থাকতে একজন মন্ত্রী কী করে বিনা হেলমেটে বাইক চালানো তরুণদের শাস্তিদাতা হলেন, সেই প্রশ্ন তুলে বিরোধীরা সরব হয়েছে। 

সোমবার কালনা সুপার স্পেশালিটি  হাসপাতালে  ‘সিটি স্ক্যান’ মেশিনের উদ্বোধন অনুষ্ঠান ছিল । সেই অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। অনুষ্ঠান শেষে হাসপাতালের ভিতর থেকে বাইরে বেরিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ দেখতে পান মাথায় হেলমেট না পরে বাইকে চেপে তিন তরুণ হাসপাতালে ঢুকছে। এমনটা দেখে মন্ত্রী বেজায় চটে যান। তিনি বাইক আরোহী ওই তিন তরুণকে দাঁড় করিয়ে ভর্ৎসনা  করেন। তা দেখে হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা সেখানে ছুটে যান। বহু মানুষের ভিড়ও  জমে যায় সেখানে। 

মাথায় হেলমেট না পড়ে বাইক চালানো তিন তরুণকে পুলিশের সামনেই দাঁড় করিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ প্রথমে পথ সচেতনতার পাঠ দেন।একটি বাইকের দামের চাইতেও একজন মানুষের জীবনের মূল্য কতটা, তার তুলনা ওই তিন তরুণের কাছে তুলে ধরেন মন্ত্রী। অভিযোগ, এরপরেই মাথায় হেলমেট না পড়ে বাইক  চালানোর জন্য মন্ত্রী মশাই পুলিশ ও হাসপাতাল চত্বরে থাকা সবার সামনে ওই তিন তরুণকে কান ধরে ওঠবোস করান। বহু মানুষ সেই দৃশ্য তাদের মোবাইল ফোনের ক্যামেরাতে তুলে রাখেন।


```