Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জি২০-র সফেদ পতাকা নিয়ে মহাশূন্যে ভাসছেন যুবক, ভিডিও শেয়ার করলেন মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: শনিবার নয়াদিল্লির প্রগতি ময়দানে বসেছে জি২০ শীর্ষ সম্মেলনের (G20 summit 2023) আসর। কোণারকের সূর্যমন্দিরের আদলে তৈরি হয়েছে ভারতমণ্ডপম। সকাল ন'টায় সেখানে হাজির হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ জন অতিথিকে নি

জি২০-র সফেদ পতাকা নিয়ে মহাশূন্যে ভাসছেন যুবক, ভিডিও শেয়ার করলেন মন্ত্রী

শেষ আপডেট: 10 September 2023 03:16

দ্য ওয়াল ব্যুরো: শনিবার নয়াদিল্লির প্রগতি ময়দানে বসেছে জি২০ শীর্ষ সম্মেলনের (G20 summit 2023) আসর। কোণারকের সূর্যমন্দিরের আদলে তৈরি হয়েছে ভারতমণ্ডপম। সকাল ন'টায় সেখানে হাজির হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ জন অতিথিকে নিজে স্বাগত জানিয়েছেন তিনি। সকাল সাড়ে দশটায় শুরু হয়েছে সম্মেলন। এলাহি আয়োজন আর বিশ্বের তাবড় দেশের শীর্ষনেতাদের উপস্থিতি, সব মিলিয়ে এবারের জি২০ বৈঠক নিয়ে উন্মাদনা তুঙ্গে। তার মধ্যেই ভূ-বিজ্ঞানমন্ত্রী কিরেন রিজিজু একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে জি২০ ২0২৩-এর পতাকা নিয়ে স্কাইডাইভিং করতে দেখা যাচ্ছে এক যুবককে (Skydiving with G20 Flag)।

ভিডিওটি শেয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী (Kiren Rijiju) লিখেছেন, 'আমার এটা দারুণ পছন্দ হয়েছে।' সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নীল আকাশ আর পেঁজা তুলোর মতো সাদা মেঘের মাঝে ভাসছেন এক যুবক। তাঁর মাথায় হেলমেট, শরীরেও সুরক্ষার যাবতীয় বর্ম। সেই অবস্থাতেও ওই যুবকের মুখে হাসি। তাঁর টান টান করে মেলে রাখা দুই হাতে ধরা রয়েছে একটি সাদা পতাকা। আর সেই পতাকায় ভারতে জি২০ সম্মেলনের প্রতীক আঁকা। হাওয়ায় পতপত করে উড়ছে তা।

https://twitter.com/KirenRijiju/status/1700056535697912177?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700056535697912177%7Ctwgr%5Ef9039439a21b49c3df261dad8d4c16a76ebf094f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fwatch-man-skydives-with-g20-flag-to-celebrate-mega-summit-kiren-rijiju-shares-video-4373441

সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। প্রায় চার লক্ষ মানুষ দেখেছেন ভিডিওটি (Skydiving with G20 Flag)।

তবে এই প্রথমবার নয়। গত মার্চ মাসে ভারতীয় বায়ু সেনার এক আধিকারিককে রাজস্থানে জি২০ সম্মেলনের পতাকা নিয়ে স্কাইডাইভিং করতে দেখা গিয়েছিল। দক্ষিণ-পশ্চিম এয়ার কমান্ড সূত্রে জানা গিয়েছিল, ওই আধিকারিক হলেন উইং কমান্ডার গজানন্দ যাদব। দশ হাজার ফুট উচ্চতা থেকে পতাকা নিয়ে ঝাঁপ দিয়েছিলেন তিনি। যে পতাকায় লেখা, 'বসুধৈব কুটুম্বকম।' অর্থাৎ, সমগ্র বিশ্ব আমার আত্মীয়। এক পৃথিবী-এক পরিবার-এক ভবিষ্যৎ।

https://twitter.com/SWAC_IAF/status/1633127147475996673?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1633127147475996673%7Ctwgr%5Ef9039439a21b49c3df261dad8d4c16a76ebf094f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fwatch-man-skydives-with-g20-flag-to-celebrate-mega-summit-kiren-rijiju-shares-video-4373441

জি-২০ শুরু হতেই জি-২১ হয়ে গেল, মোদীর ঘোষণায় চমক, ভারতের অঙ্কটা কী


```