Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদক মেশানো পানীয় খাইয়ে তরুণীকে ধর্ষণ, ভিডিও তুলে ব্ল্যাকমেল, গ্রেফতার প্রৌঢ়

দ্য ওয়াল ব্যুরো: ৫৭ বছরের এক ব্যক্তিকে আলাদা আলাদা সময়ে দুটি মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করল মধ্যপ্রদেশের গোয়ালিয়র পুলিশ। অভিযুক্ত প্রৌঢ় একটি রুটি কারখানার মালিক। ২২ বছর বয়সি এক যুবতী গোয়ালিয়রে তাঁকে ভাড়ায় ফ্ল্যাট পাইয়ে দিতে সাহায

মাদক মেশানো পানীয় খাইয়ে তরুণীকে ধর্ষণ, ভিডিও তুলে ব্ল্যাকমেল, গ্রেফতার প্রৌঢ়

শেষ আপডেট: 14 June 2021 12:57

দ্য ওয়াল ব্যুরো: ৫৭ বছরের এক ব্যক্তিকে আলাদা আলাদা সময়ে দুটি মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করল মধ্যপ্রদেশের গোয়ালিয়র পুলিশ। অভিযুক্ত প্রৌঢ় একটি রুটি কারখানার মালিক। ২২ বছর বয়সি এক যুবতী গোয়ালিয়রে তাঁকে ভাড়ায় ফ্ল্যাট পাইয়ে দিতে সাহায্য করার পর লোকটি ধর্ষণ করে বলে অভিযোগ জানিয়েছে। জনৈক পুলিশ অফিসার জানান, অভিযোগকারিণী  উত্তরপ্রদেশের বাসিন্দা, ইউপিএসসি পরীক্ষা বসার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।  আরেকটি  ১৮ বছর বয়সি মেয়েও, যখন সে নাবালক ছিল, লোকটি তাকে ধর্ষণ করে বলে এফআইআরে জানিয়েছে। পুলিশ অফিসার অমিত সাংঘি সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে দুই পৃথক থানায় দুটি মেয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে ৫৭ বছরের লোকটিকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে শিশু যৌন নিগ্রহ রোধ আইনের (পকসো) ধারাও প্রয়োগ করেছে পুলিশ। জানিয়েছে, লোকটি ২২ বছরের মেয়েটিকে তার ফ্ল্যাটেই ধর্ষণ করে, মাদক জাতীয় বস্তু মেশানো পানীয় খাইয়ে। ধর্ষণের দৃশ্যের ভিডিও তুলে রাখে, যা দেখিয়ে পরে মেয়েটিকে ব্ল্যাকমেল  করে। আরেকটি মেয়েকেও সে একইভাবে ফাঁসায় বলে অভিযোগ।  

```