Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

মাঝ আকাশে হার্ট অ্যাটাক ক্যাপ্টেনের, নাগপুরে নামল বাংলাদেশের বিমান, এড়াল দুর্ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় ট্র্যাজেডি থেকে বাঁচল বিমান বাংলাদেশের একটি বিমান। মস্কো থেকে ঢাকা আসার পথে মাঝ আকাশে বিমানের ক্যাপ্টেনের আচমকা হার্ট অ্যাটাক হয়। বিমান তখন ছত্তিশগড়ের রায়পুরের কাছে। বিমান থেকে সঙ্গে সঙ্গে কলকাতা এটিসির সঙ্গে যোগ

মাঝ আকাশে হার্ট অ্যাটাক ক্যাপ্টেনের, নাগপুরে নামল বাংলাদেশের বিমান, এড়াল দুর্ঘটনা

শেষ আপডেট: 27 August 2021 15:12

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় ট্র্যাজেডি থেকে বাঁচল বিমান বাংলাদেশের একটি বিমান। মস্কো থেকে ঢাকা আসার পথে মাঝ আকাশে বিমানের ক্যাপ্টেনের আচমকা হার্ট অ্যাটাক হয়। বিমান তখন ছত্তিশগড়ের রায়পুরের কাছে। বিমান থেকে সঙ্গে সঙ্গে কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করা হয়। কলকাতা এটিসি সমন্বয়ের মাধ্যমে পাইলটকে নাগপুর বিমানবন্দরে অবতরণ করতে বলে। সেইমতো তিনি বিমান নামান নাগপুর বিমানবন্দরে। ক্যাপ্টেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাত্রীরাও সবাই নিরাপদে আছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন সম্প্রতি ভারতের সঙ্গে বিমান পরিষেবা ফের চালু করে। ভারত, বাংলাদেশে কোভিড ১৯ সংক্রমণ ছড়ানোয় দুদেশের মধ্যে বিমান চলাচল দীর্ঘদিন বন্ধ ছিল। ঢাকা টাইমস এর খবর, ঢাকা ও কলকাতার মধ্যে সপ্তাহে তিনটি ফ্লাইট যাতায়াত করবে। ঢাকা ও দিল্লির মধ্যে চলাচল করবে দুটি ফ্লাইট। ঢাকা থেকে কলকাতায় ফ্লাইট আসবে রবিবার,মঙ্গলবার, বৃহস্পতিবার। দিল্লির উদ্দেশে ঢাকা থেকে বিমান ছাড়বে রবিবার, বুধবার। এদিকে রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণের পর ২০১৫ থেকে পড়ে থাকা একটি বাংলাদেশি বিমান সরানোর প্রক্রিয়া চলছে। ঢাকা থেকে মাস্কাট যাওয়ার পথে ইঞ্জিন বিকল হওয়ায় বিমানটি ওখানে নেমেছিল। সেটি ইউনাইটেড এয়ারওয়েজের বিমান। কোম্পানিটাই উঠে গিয়েছে। প্রায় ৬ বছর পরও ম্যাকডনেল ডগলাস এমডি ৮৩ বিমানটি রায়পুর বিমানবন্দরের ৮টি বে-র একটি দখল করে রয়েছে। গত কয়েক বছরের টানাপড়েনের পর চলতি বছরের জানুয়ারি মাসে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া বিমানটি সরানোর আইনি প্রক্রিয়া শুরু করে। এপর্যন্ত পার্কিং ফি হয়েছে ১.২৫ কোটি টাকা। বকেয়া রয়েছে এই অর্থ।  

```