Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যান্টিলা বোমাতঙ্ক মামলা: পরমবীরকে পলাতক  ঘোষণার প্রক্রিয়া শুরু, কেন?

দ্য ওয়াল ব্যুরো: পরমবীর সিংকে (parambir singh) আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর (home department) গোয়েন্দা ব্যুরোকে (intelligence bureau) একথা জানিয়ে তাঁকে খুঁজে বের করতে তাদের সাহায্য চেয়েছে। মহারাষ্ট্রের প্রাক্তন

অ্যান্টিলা বোমাতঙ্ক মামলা: পরমবীরকে পলাতক  ঘোষণার প্রক্রিয়া শুরু, কেন?

শেষ আপডেট: 26 October 2021 07:21

দ্য ওয়াল ব্যুরো: পরমবীর সিংকে (parambir singh) আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর (home department) গোয়েন্দা ব্যুরোকে (intelligence bureau) একথা জানিয়ে তাঁকে খুঁজে বের করতে তাদের সাহায্য চেয়েছে। মহারাষ্ট্রের প্রাক্তন পুলিশ কমিশনারকে (ex police commissioner) পলাতক ঘোষণার প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। প্রাক্তন আইপিএস অফিসারকে পলাতক (absconding) ঘোষণা করার আইনি প্রক্রিয়াও শুরু  হয়েছে। আইনি পদ্ধতি, প্রক্রিয়া মেনে যাতে এই উদ্যোগে  বিন্দুমাত্র ফাঁকফোকর না থাকে,  সেজন্য আইনি পরামর্শও চেয়েছে স্বরাষ্ট্র দপ্তর। চলতি বছরের মে মাস থেকে তিনি  নিখোঁজ। রাজ্য সরকার ইতিমধ্যে তাঁকে সাসপেন্ড করারও সিদ্ধান্ত নিয়েছে। অ্যান্টিলা বোমাতঙ্ক মামলায় (antilla bomb scare case) তদন্তে ঘাটতির জন্য পরমবীরের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করেছে স্বরাষ্ট্র দপ্তর। স্বাস্থ্যের কারণে ছুটিতে গিয়েছিলেন পরমবীর। তারপর থেকেই তিনি বেপাত্তা। তাঁর চন্ডীগড়ের বাড়িতে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। তিনি কোথায়, জানতে চেয়ে ইমেলও পাঠানো হয়েছে। কিন্তু কোনও উত্তরই আসেনি। গত মাসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল বলেছিলেন, তাঁরা অল ইন্ডিয়া সার্ভিসেস (কনডাক্ট) রুলস অনুসারে পরমবীরের বিরুদ্ধে কী কী পদক্ষেপ করা যেতে পারে, তা খতিয়ে দেখছেন। গত জুলাইয়ে ঠাণে পুলিশ তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের তাঁর বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে চান্ডিওয়াল কমিশন গঠন করা হয়। সেখানে বারবার তলব পাঠানো হলেও হাজিরা দেননি পরমবীর। স্বরাষ্ট্রমন্ত্রকের এক অফিসার বসেন, আমরা আইবিকে বলেছি, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ প্রধানের খোঁজ নেই। তিনি তিন মাসের ওপর হয়ে গেল দপ্তরেও আসেননি। তাঁকে পলাতক ঘোষণার জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।            

```