Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

তাঁর সঙ্গে সেলফি তুলতে দেবেন, তবে ১০০ টাকা নেবেন মধ্যপ্রদেশের এই মন্ত্রী, কেন?

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী উষা ঠাকুরের সঙ্গে সেলফি তুলতে গেলে বিজেপি কর্মী, এমনকী তাঁর ভক্ত, অনুগামীদেরও মাথাপিছু ১০০ টাকা দিতে হবে। উষা নিজেই এই ফি নেওয়ার  কথা বলেছেন। পেশাদার জগতের লোকজন ইন্টারভিউ দেওয়ার মূল্

তাঁর সঙ্গে সেলফি তুলতে দেবেন, তবে ১০০ টাকা নেবেন মধ্যপ্রদেশের এই মন্ত্রী, কেন?

শেষ আপডেট: 19 July 2021 06:28

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী উষা ঠাকুরের সঙ্গে সেলফি তুলতে গেলে বিজেপি কর্মী, এমনকী তাঁর ভক্ত, অনুগামীদেরও মাথাপিছু ১০০ টাকা দিতে হবে। উষা নিজেই এই ফি নেওয়ার  কথা বলেছেন। পেশাদার জগতের লোকজন ইন্টারভিউ দেওয়ার মূল্য বাবদ পয়সা নেন, সবাই জানেন। কিন্তু জনসেবার ব্রত নিয়ে যাঁরা রাজনীতিতে আসার দাবি করেন, তাঁরাও চার্জ নেবেন! ব্যাপারটা অভিনবই বটে। তবে কেন তিনি ১০০ টাকা  সেলফির মূল্য ধরছেন, তার একটা ব্যাখ্যা দিয়েছেন উষা। উষা মাঝেমধ্যেই বিতর্কে জড়ান আলটপকা মন্তব্য করে। সম্প্রতি অবশ্য তিনি বিতর্কে জড়িয়ে পড়েন প্রকাশ্যে মাস্ক না পরায়। উষার সাফাই ছিল, তাঁর মাস্ক পরার দরকার হয় না, কেননা তিনি রোজ প্রার্থনা, হোম-যজ্ঞ করেন। দিনকয়েক আগে তিনি সব দুটি ভ্যাকসিন নেওয়া লোকজনকে আবেদন করেন, তাঁরা যেন প্রতিটি ২৫০ টাকা হিসাবে প্রধানমন্ত্রীর পিএম কেয়ার্স ফান্ডে ৫০০ টাকা ডোনেট করেন। শনিবার তিনি জানান, তাঁর সঙ্গে সেলফির বিনিময়ে মাথাপিছু ১০০ টাকা চার্জ  নেওয়া শুরু করবেন। সেই অর্থ স্থানীয় মন্ডল, উপ জেলা কমিটির অপারেশনে খরচ করবেন। উষার যুক্তি, আমরা সবাই জানি, সেলফির জন্য  পোজ দেওয়ার পিছনে বেশ কিছুটা সময় যায়। কখনও কখনও আমাদের এজন্য ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। অনুষ্ঠানে যোগ দিতে দেরি হয়। তাই সেলফির জন্য পয়সা নেওয়ার ভাবনা এসেছে সাংগঠনিক দৃষ্টিকোণ থেকেই। খান্ডোয়ায় তিনি সাংবাদিকদের বলেন, আমাদের মন্ডল ওয়ার্কিং কমিটি আছে, যার প্রত্যেকটির একজন কোষাধ্যক্ষ আছেন। যাঁরা সেলফি তুলবেন, তাঁরা ট্রেজারারকে ১০০ টাকা দেবেন।  ওই অর্থ কিছুটা হলেও সংগঠনের কাজে লাগবে। এদিকে  খান্ডোয়ায় দলীয় কর্মীদের সঙ্গে আলোচনার সময় উষা  তাঁদের পরামর্শ দেন, নেতারা এলে তাঁদের ফুল নয়, বই উপহার দিয়ে স্বাগত জানান। বলেন, কাউকে বই উপহার  দিলে তিনি পড়বেন, কিছু জ্ঞান অর্জন করবেন। ঘটনাচক্রে উষার মন্ত্রিসভার সহকর্মী কুনওয়ার বিজয় শাহ ২০১৫ সালে প্রস্তাব দিয়েছিলেন, তার সঙ্গে সেলফি নিতে হলে ১০ টাকা করে দিতে হবে।  

```