দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে আইনশৃঙ্খলার হাল ফিরেছে, নারী নিগ্রহ (crime against women) বন্ধ হয়েছে বলে দাবি করছেন যোগী আদিত্যনাথ (yogi adityanath)। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবির সামনে প্রশ্নচিহ্ন তুলে ঘটে চলেছে একের পর এক ধর্ষণ। মুজফফরনগরে ১৭ বছরের মেয়েকে দুজন মিলে ধর্ষণ (gangrape) করে কুকীর্তির ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল (video viral) করে দিয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। ভোপা থানার আওতাধীন গ্রামের ঘটনা, জানিয়েছেন এসএইচও সুভাষ বাবু। শুভম, আশিস নামে দুই অভিযুক্ত পলাতক। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মেয়েটির মায়ের দায়ের করা অভিযোগে প্রকাশ, দুই অভিযুক্ত মেয়েটিকে পেয়ারা (guava) খাওয়ানোর নাম করে পেয়ারা বাগানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভিডিওটি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ঘটনাটি জানাজানি হয় বলে জানিয়েছে পুলিশ।
পৃথক একটি ঘটনায় কোতোয়ালি থানা এলাকার একটি গ্রামে মাঠে চাষের কাজে ব্যস্ত এক মহিলাকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত হয়েছে এক ব্যক্তি। তবে তিনি সময়মতো চিত্কার, চেঁচামেচি করায় চম্পট দেয় ববি নামে অভিযুক্ত।
সব মিলিয়ে, মুখ্যমন্ত্রী যতই দাবি করুন, আদৌ ভালো নেই মহিলারা।