
শেষ আপডেট: 29 September 2021 14:50
From Feb 2015 till early 2020 when I was (very) active in Delhi Congress, I never saw Mr. Sibbal in a single program of DPCC. He never visited his constituency. Yet he was allegedly very keen to contest 2019 Loksabha, if & only if, there was a tie-up with AAP. I rest my case. https://t.co/cH12ZJTNQV
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) September 29, 2021
কপিলের এই কথার জবাবেই তাঁকে একহাত নিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের (pranab mukherjee) মেয়ে (daughter) শর্মিষ্ঠা মুখোপাধ্যায়(sarmistha mukherjee)। তাঁর কথায়, ২০১৫ সাল থেকে আমি দিল্লির কংগ্রেসি রাজনীতিতে সক্রিয়। কিন্তু এ ক’বছরে কপিল সিব্বলকে দিল্লির রাজনীতিতে কখনও সক্রিয় দেখিনি। শুধু উনিশের লোকসভা ভোটের সময় দেখেছি, তিনি প্রার্থী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। তবে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হলে তবেই প্রার্থী হতে রাজি ছিলেন তিনি।
প্রণব কন্যা দিল্লি কংগ্রেসের নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেনের স্নেহভাজন। এর আগে অজয় মাকেনও তুলোধনা করেছেন কপিলকে। তাঁর কথায়, কপিলের কোনও জনভিত্তি ছিল না। তা সত্ত্বেও সনিয়া গান্ধী তাঁকে কেন্দ্রে মন্ত্রী করেছিলেন।
পর্যবেক্ষকদের একাংশের মতে, শর্মিষ্ঠা ও মাকেন বোঝাতে চেয়েছেন, এই গ্রুপ ২৩ নেতাদের কারও কোনও জনভিত্তি নেই। এঁদের সঙ্গে কোনও লোক নেই। এঁরা সুবিধাবাদী। গান্ধী পরিবারের দাক্ষিণ্যে এঁরা মন্ত্রী হয়েছিলেন। এখন সেই পরিবার তথা হাইকমান্ডের বিরুদ্ধে আঙুল তুলছেন। কংগ্রেসের সব থেকে বেশি ক্ষতি করেছেন এঁরাই।