Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কুম্ভের টানে লক্ষ্মী ফিরল শক্তিগড়ের ল্যাংচা হাবে

এখন মহাকুম্ভের টানে প্রতিদিন হাজারে হাজারে মানুষ এ পথেই যাচ্ছেন প্রয়াগরাজে। আর যাওয়ার পথে গাড়ি থামিয়ে ল্যাংচা খাচ্ছেন তাঁরা।

কুম্ভের টানে লক্ষ্মী ফিরল শক্তিগড়ের ল্যাংচা হাবে

শেষ আপডেট: 21 February 2025 18:50

চন্দন ঘোষ, পূর্ব বর্ধমান 

কুম্ভমেলা শুরু হতেই ভিড় বাড়ছে শক্তিগড়ের ল্যাংচা হাবে। ঘুরে দাঁড়াচ্ছে ল্যাংচা হাব। কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে আমড়া এলাকায় অসংখ্য ল্যাংচার দোকান। একসময়কার শক্তিগড়ের ল্যাংচা ব্যবসা প্রায় পুরোটাই এখানে উঠে এসেছে দু দশক আগে। সারাদিন দোকানগুলিতে ল্যাংচা কেনার ভিড়। 

জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হতেই এই চেনা ছবিটা ধাক্কা খায়। গাড়ি যেতে না পারায় মানুষের আনাগোনাও কমে গিয়েছিল। তাই বিক্রিবাটাও কমে গিয়েছিল শক্তিগড়ের ল্যাংচার। কিন্তু এখন রাস্তার কাজ শেষ হয়েছে। তাই গাড়ির সংখ্যাও আবার বেড়ে গেছে। তার উপর এখন মহাকুম্ভের টানে প্রতিদিন হাজারে হাজারে মানুষ এ পথেই যাচ্ছেন প্রয়াগরাজে। আর যাওয়ার পথে গাড়ি থামিয়ে ল্যাংচা খাচ্ছেন তাঁরা। শক্তিগড়ের ল্য়াংচার নামেই ভিড় জমাচ্ছেন তাঁরা। প্রায় প্রতিদিনই পুণ্যার্থীরা কেউ গাড়িতে, কেউ বাসে যাচ্ছেন কুম্ভমেলায়। কেউ আবার যাচ্ছেন বেনারস বা অযোধ্যায়। গাড়ি থামিয়ে তাঁরা ঢুকে পড়ছেন দোকানে। ল্যাংচা খাচ্ছেন, নিয়েও যাচ্ছেন। তাই বিক্রিও বাড়ছে।

স্থানীয় একটি ল্যাংচার দোকানের মালিক প্রভাত ঝা বলেন, "আমাদের বিক্রিবাটা কমে গিয়েছিল অনেকটাই। এখন রাস্তা তৈরির কাজ শেষ হয়ে যাওয়ার পরে আবার বাস-গাড়ি সব এ পথে যাচ্ছে। তাতে আমাদের দোকানের বিক্রিবাটা আবার বেড়েছে। আর প্রয়াগে কুম্ভমেলা শুরু হওয়ার পরে ল্যাংচা জোগান দিয়ে কুলানো যাচ্ছে না। বহু মানুষ এখন কুম্ভ যাওয়ার পথে বা ফেরার পথে শক্তিগড়ের ল্যাংচা খেয়ে যাচ্ছেন।"

কুম্ভযাত্রীরা তো আছেনই, পাশাপাশি শক্তিগড়ের ল্যাংচার অন্ধভক্ত যাঁরা, রাস্তার কাজ শেষ হতে তারাও ফিরে আসছেন আবার। দুর্গাপুরে বিয়েবাড়ি যাওয়ার পথে ল্যাংচা খেতে ঢুকেছেন সঞ্চিতা ঘোষ। তিনি জানালেন, যতবারই এ পথে গিয়েছেন, ল্যাংচা না খেয়ে গেছেন এমনটা মনে পড়ে না। আরেক মিষ্টিপ্রেমী কোয়েল ঘোষ আবার একটি নির্দিষ্ট  দোকানের ল্যাংচার টানেই ফিরে আসেন বারবার। 

গোরুর দুধের ছানা, চিনি, ময়দা,কিছু পরিমাণে সুগন্ধি চালের গুড়ো দিয়ে তৈরি হয় এই ল্যাংচা।  বাকিটা কারিগরের হাতযশ। সুন্দর প্যাকিংয়ের জন্য শক্তিগড়ের মিষ্টি নিয়ে যেতে সুবিধাও হয়।


```