Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লালু-রাবড়ি ব্র্যান্ডের ধূপকাঠির ব্যবসায় তেজপ্রতাপ, তৈরি হয় বাসি ফুল, নারকেলে

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে মন নেই। ছোট ভাই তেজস্বী সেখানে অনেক দূর এগিয়ে গিয়েছেন। তবে তেজপ্রতাপ যাদব হয়তো  নিজের জগত্ খুঁজে পেয়েছেন ব্যবসা, বাণিজ্যের  মধ্যে। আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বড় ছেলে ধূপকাঠির ব্যবসায় নেমেছেন। সংবাদসংস্

লালু-রাবড়ি ব্র্যান্ডের ধূপকাঠির ব্যবসায় তেজপ্রতাপ, তৈরি হয় বাসি ফুল, নারকেলে

শেষ আপডেট: 9 July 2021 13:20

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে মন নেই। ছোট ভাই তেজস্বী সেখানে অনেক দূর এগিয়ে গিয়েছেন। তবে তেজপ্রতাপ যাদব হয়তো  নিজের জগত্ খুঁজে পেয়েছেন ব্যবসা, বাণিজ্যের  মধ্যে। আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বড় ছেলে ধূপকাঠির ব্যবসায় নেমেছেন। সংবাদসংস্থার খবর, তেজপ্রতাপ এল অ্যান্ড আর ব্র্যান্ডের ধূপকাঠি তৈরি করছেন। পটনা ও দানাপুরে লালুর গোশালায় কারখানা হয়েছে ধূপকাঠির। একটি সূত্রের বক্তব্য, এল অ্যান্ড আর মানে লংগেস্ট অ্যান্ড রিচার। কিন্তু তেজপ্রতাপের ঘনিষ্ঠ নেতারা বলছেন, এল অ্যান্ড আর মানে লালু ও রাবড়ি। বাসি হয়ে যাওয়া ফুল দিয়ে তৈরি হচ্ছে এই ধূপকাঠি। তাতে নেই কোনও রাসায়নিকও। এই উদ্যোগের প্রশংসা হচ্ছে। দানাপুরে লালুর গোশালার জনৈক কর্মী পরিচয় গোপন রাখার শর্তে বলেছেন, আমরা বিভিন্ন মন্দির ঘুরে বাসি, পরিত্যক্ত ফুল সংগ্রহ করে আনছি, সেগুলি রিসাইকল করে ধূপকাঠি তৈরি হচ্ছে। এর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে নারকেল। আমরা কোনও রাসায়নিক ব্যবহার করি না। এখানকার মালিক (তেজপ্রতাপ) প্রায়ই গোশালায় এসে উত্পাদন প্রক্রিয়া ঘুরে দেখেন। এখানে সিসিটিভি  নজরদারি আছে। নিজের মোবাইল ফোনেও কড়া নজরদারি চালান তিনি। সারা দেশে খুচরো কারবারী ও স্টকিস্টদের ধূপকাঠি সরবরাহ করা হয় বলেও জানান ওই কর্মী।    

```