Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লখিমপুর খেরির কৃষক মৃত্যুর দোষীদের গ্রেফতারি চান বরুণ গাঁধী, প্রথম বিজেপি নেতা এই দাবি করলেন

দ্য ওয়াল ব্যুরো: পিলিভিটের (pilibhit Bjp mp) বিজেপি এমপি তিনি। কিন্তু বেশ কিছুদিন ধরেই নানা ইস্যুতে দলের থেকে ভিন্ন সুর  শোনা যাচ্ছে বরুণ গাঁধীর (varun gandhi) কথায়। খেরি লখিমপুরের (kheri lakhimpur)  কৃষক মৃত্যুতে (farmer death) সরব বরুণ।

লখিমপুর খেরির কৃষক মৃত্যুর দোষীদের গ্রেফতারি চান বরুণ গাঁধী, প্রথম বিজেপি নেতা এই দাবি করলেন

শেষ আপডেট: 5 October 2021 08:34

দ্য ওয়াল ব্যুরো: পিলিভিটের (pilibhit Bjp mp) বিজেপি এমপি তিনি। কিন্তু বেশ কিছুদিন ধরেই নানা ইস্যুতে দলের থেকে ভিন্ন সুর  শোনা যাচ্ছে বরুণ গাঁধীর (varun gandhi) কথায়। খেরি লখিমপুরের (kheri lakhimpur)  কৃষক মৃত্যুতে (farmer death) সরব বরুণ। তিনিই প্রথম বিজেপি সাংসদ যিনি দাবি করলেন, লখিমপুর খেরির প্রতিবাদী কৃষকদের ওপর দিয়ে একটি গাড়ি চলে যাওয়ার স্পষ্ট ছবি দেখা যাচ্ছে যে ভিডিওতে, সেটি পুলিশ তদন্তের ব্যাপারে খতিয়ে দেখুক। কৃষকদের দাবি, গাড়িটি এক বিজেপি নেতার। কৃষকদের গাড়ি চাপা দিয়ে চলে যাওয়া লোকজনের গ্রেফতারি (arrest) চেয়েছেন বরুণ। গাড়ি চাপা দেওয়ার ছবি 'যে কোনও লোকের আত্মা, বিবেককে কাঁপিয়ে দিতে' যথেষ্ট, বলেছেন তিনি।   গতকালই বরুণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে লখিমপুরের রবিবারের হিংসার সিবিআই তদন্ত দাবি করেন। সেদিনের হিংসায় ৯ জন মারা গিয়েছেন। মৃতদের পরিবারপিছু ১ কোটি টাকা ক্ষতিপূরণও বরুণের দাবি। আজ সকালে ট্যুইট করে বরুণ লেখেন, ঘটনার সময় যারা সেই গাড়ি চালাচ্ছিল, যারা গাড়ির ভিতরে ছিল, তাদের সবাইকেই রাজ্য পুলিশের গ্রেফতার করা প্রয়োজন। রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলছে, লখিমপুরের ঘটনায় বিধানসভা ভোটের কয়েক মাস বাকি থাকতে বিজেপিকে অস্বস্তিতে ফেলতে পারে। ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি ইতিমধ্যেই। ঘটনার যে এফআইআর দায়ের করা  হয়েছে, তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলের নাম করা হয়েছে। একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, তিনি সেদিন কৃষকদের পিষে দিয়ে চলে যাওয়া  গাড়িতে ছিলেন। যদিও মন্ত্রী অভিযোগ অস্বীকার করেছেন।          

```