Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ফুটন্ত লোহা ছিটকে এসে পড়ল! জামুরিয়ার কারখানায় ঝলসে মৃত ১, গুরুতর আহত তিন শ্রমিক

গরম লোহায় ঝলসে প্রাণ হারালেন কারখানার এক শ্রমিক। গুরুতর জখম হয়েছেন ৫ শ্রমিক।  

ফুটন্ত লোহা ছিটকে এসে পড়ল! জামুরিয়ার কারখানায় ঝলসে মৃত ১, গুরুতর আহত তিন শ্রমিক

শেষ আপডেট: 15 December 2023 19:23

দ্য ওয়াল ব্যুরো, জামুরিয়া: কাজ করার সময়ে আচমকাই গরম লোহা এসে পড়ে। আর তাতেই ঝলসে প্রাণ হারালেন কারখানার এক শ্রমিক। গুরুতর জখম হয়েছেন ৫ শ্রমিক।  জামুড়িয়ার ইকরা শিল্প তালুকের গগন স্পঞ্জ আয়রন ফ্যাক্টরিতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। 

বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। আহত শ্রমিকেরা দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঠিক কী কারণে টাবের ডেঞ্জার লেবেল উপচে লোহা শ্রমিকদের গায়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। 

ঘটনাটিতে প্রথমে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়। অপর দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে শুক্রবার কারখানায় যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শ্রমিকরাই জানিয়েছেন, জামুড়িয়ার গগন ফেক্টরিতে প্রায় দুর্ঘটনা ঘটে। শ্রমিকদের নিরাপত্তা বিষয়টি কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করে না বলে অভিযোগও করেন অগ্নিমিত্রা। যদিও এদিন কারখানায় ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন অগ্নিমিত্রা। জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে যুব তৃণমূল নেতা প্রেমপাল সিং তাঁকে বাধা দেন বলে অভিযোগ। এদিকে কারখানায় দুর্ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। 


```