
শেষ আপডেট: 2 October 2021 04:12
উত্তরপ্রদেশ সরকারের এই ফ্ল্যাগশিপ কর্মসূচির লক্ষ্য, রাজ্যের প্রতিটি জেলার বিশেষ ঐতিহ্যবাহী শিল্পপণ্যকে তুলে ধরা। চিকনকারী, জরি জারদোজি, কলা নমক চাল, এই জাতীয় পণ্যের প্রচার করা, যা আর কোথাও পাওয়া যায় না। বৈঠকে কঙ্গনা ভূয়সী প্রশংসা করেন যোগী সরকারের। আদিত্যনাথও তাঁকে অযোধ্যা নগরী (ayodhya city) দর্শনের আমন্ত্রণ জানান। সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা ভোট। তাতে যোগীর সাফল্য কামনা করে কঙ্গনা বলেন, রামচন্দ্র কি তরহ তপস্বী রাজা কা ইহা রাজ করেঁ অর্থাত্, ভগবান রামের (lord ram) মতো ‘রাজা’ এখানে শাসন করুন। রামমন্দিরের (ram mandir bhumi pujan) ভূমিপূজায় ব্যবহৃত মুদ্রা (coin) কঙ্গনাকে উপহার দেন। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে কঙ্গনা লেখেন, এ এক শুভ ব্যাপার। অযোধ্যা শিরোনামে একটি ছবি করার কথাও ঘোষণা করেন কঙ্গনা।Famous Actress Kangana Ranawat met @myogiadityanath Hon’ble Chief Minister UP, who presented her with an @UP_ODOP product. Kangna ji will be our Brand Ambassador for ODOP @CMOfficeUP pic.twitter.com/XUJTiStRqv
— Navneet Sehgal (@navneetsehgal3) October 1, 2021
সোস্যাল মিডিয়ায় লেখেন, আমাদের ছবি (তেজস)র শ্যুটিংয়ে সহযোগিতার জন্য উত্তরপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছি। উত্তরপ্রদেশের সম্মানীয় মুখ্যমন্ত্রীর আসন্ন নির্বাচনে সাফল্য প্রার্থনা করেছি। বলেছি, উত্তরপ্রদেশ থেকে তপস্বী রাজা রামকে পেয়েছিলাম, আর এখন যোগী আদিত্যনাথ। আপনার রাজত্ব বহাল থাকুক, মহারাজজি। উনি আমায় রাম জন্ম ভূমি পূজনে ব্যবহৃত একটি কয়েন উপহার দিলেন। এক স্মরণীয় সন্ধ্যার জন্য মহারাজজিকে ধন্যবাদ।
আদিত্যনাথকে নিয়ে উচ্ছ্বসিত কঙ্গনা লেখেন উনি ব্যতিক্রমী। সজীব, সাচ্চা, মোটিভেট করতে পারেন। এই যুবক, তেজী, দেশের সবচেয়ে বেশি জনপ্রিয়, ভালবাসা পাওয়া নেতাদের অন্যতম। তাঁর সঙ্গে এক মঞ্চে থাকার সৌভাগ্য হল।