Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের জয়ে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান, কাশ্মীরে মেডিকেল পড়ুয়াদের বিরুদ্ধে ইউএপিএ

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের জয়ে (pakistan victory) উল্লাসের ভিডিও ভাইরাল কাশ্মীরে (kashmir)। সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, কাশ্মীরী পড়ুয়ারা পাকিস্তানের জয়ে উল্লাসে (celebration) ফেটে পড়ছে, নাচানাচি করছে, বাজি

পাকিস্তানের জয়ে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান, কাশ্মীরে মেডিকেল পড়ুয়াদের বিরুদ্ধে ইউএপিএ

শেষ আপডেট: 26 October 2021 09:56

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের জয়ে (pakistan victory) উল্লাসের ভিডিও ভাইরাল কাশ্মীরে (kashmir)। সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, কাশ্মীরী পড়ুয়ারা পাকিস্তানের জয়ে উল্লাসে (celebration) ফেটে পড়ছে, নাচানাচি করছে, বাজি (crackers) ফাটাচ্ছে, এমনকী পাকিস্তান জিন্দাবাদ (pakistan zindabad) স্লোগানও দিচ্ছে। কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন,  আইসিসি টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে পাকিস্তানের জয়কে স্বাগত জানিয়ে জিএমসি, এসকেআইএমএসের মেডিকেল পড়ুয়ারা (kashmiri students) উল্লাসে মেতে ওঠে। কয়েকজনের বিরুদ্ধে এফআইআর (fir) দায়ের করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ভারত- পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগে শ্রীনগরে মেডিকেল কলেজে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়া হয় বলেও খবর। কারা গেয়েছিল, খোঁজখবর নিয়ে শনাক্ত করা হচ্ছে বলেও জানায় জম্মু কাশ্মীর প্রশাসন। শ্রীনগর পুলিশ অবশ্য স্পষ্ট করতে পারেনি, এফআইআরে ঠিক কী কী অভিযোগ তোলা  হয়েছে পড়ুয়াদের বিরুদ্ধে। তবে জম্মু ও কাশ্মীর প্রশাসন তাদের অভিযুক্ত করেছে ভারতীয় দণ্ডবিধির (ipc) ১০৫ (এ), ৫০৫ ও ইউএপিএ-র (uapa) ১৩ ধারার আওতায়। এও বলেছে, ওই পড়ুয়ারা সরকারি চাকরি থেকে ব্রাত্য থাকবে। সৌরার মেডিকেল হাসপাতাল, শ্রীনগরের করণ নগরের সরকারি মেডিকেল কলেজের হস্টেলে বিজয়োত্সব হয়েছে। এদিকে ট্যুইট করে ভারত-পাক  ম্যাচে পাকিস্তানের জয়ে সেলিব্রেট করা পড়ুয়াদের পক্ষ নিয়ে মেহবুবা মুফতির অভিযোগ, এজন্য কাশ্মীরীদের ভয় দেখিয়ে দেশদ্রোহী বলা হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে, দেশদ্রোহী গদ্দারো কো গোলি মারো! প্রতিবেশী দেশের দেশে কীসের এত  রাগ, প্রশ্ন মেহবুবার। পিডিপি দলনেত্রী কেন্দ্রের ৩৭০, ৩৫ এ অনুচ্ছেদ বাতিলের বরাবরের সমালোচক। পাকিস্তানের সঙ্গে  বারবার আলোচনার দাবি তুলেছেন তিনি। সেই মেহবুবার পাল্টা  বক্তব্য, কাশ্মীরীরা ভোলেননি, ৩৭০ তুলে নিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারে কীভাবে কিছু লোক মিষ্টি বিলি করেছিল। ভারতের হারের সঙ্গে জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিলের পরোক্ষে তুলনা টেনে, কীভাবে কেন্দ্রশাসিত অঞ্চলের 'অঙ্গচ্ছেদ করা হয়েছে', তার উল্লেখ করে মেহবুবা বলেন, ভারতের পরাজয়ে উল্লাস প্রকাশের নিন্দা করা উচিত নয় কেননা কাশ্মীরীরা ভোলেননি, তাদের ক্ষতি হলে কীভাবে অনেকে সেলিব্রেট করেছে!

```