Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

দেশেই ফাইভ জি টেলকম সলিউশন তৈরি করছে রিলায়েন্স, ঘোষণা মুকেশ আম্বানীর

দ্য ওয়াল ব্যুরো : ভারতেই ফাইভ জি টেলিকম সলিউশন তৈরি করছে রিলায়েন্সের ডিজিটাল আর্ম জিও। বুধবার রিলায়েন্সের কর্ণধার তথা ধনীতম ভারতীয় মুকেশ আম্বানী একথা ঘোষণা করেছেন। রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, "জিও দেশেই নিজস্ব ফাইভ জি টেলিকম

দেশেই ফাইভ জি টেলকম সলিউশন তৈরি করছে রিলায়েন্স, ঘোষণা মুকেশ আম্বানীর

শেষ আপডেট: 15 July 2020 10:51

দ্য ওয়াল ব্যুরো : ভারতেই ফাইভ জি টেলিকম সলিউশন তৈরি করছে রিলায়েন্সের ডিজিটাল আর্ম জিও। বুধবার রিলায়েন্সের কর্ণধার তথা ধনীতম ভারতীয় মুকেশ আম্বানী একথা ঘোষণা করেছেন। রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, "জিও দেশেই নিজস্ব ফাইভ জি টেলিকম সলিউশন তৈরি করছে। আগামী বছরের মধ্যে তা ব্যবহারযোগ্য হয়ে উঠবে।" বর্তমানে জিও প্ল্যাটফর্মের স্টার্ট আপ পার্টনার রয়েছে ২০ টি সংস্থা। ইতিমধ্যে ফোর জি, ফাইভ জি, ক্লাউড কম্পিউটিং, ব্লকচেন, ন্যাচরাল ল্যাংগুয়েজ আন্ডারস্ট্যান্ডিং ও কম্পিউটার ভিশন নির্মাণের ক্ষমতা অর্জন করেছে জিও। মুকেশ বলেন, "এই প্রযুক্তিকে কাজে লাগিয়েই আমরা মিডিয়া, ফিনান্সিয়াল সার্ভিস, নিউ কমার্স, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্মার্ট সিটি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও স্মার্ট মোবিলিটির উপযোগী সলিউশনস বানাতে পারি।" মুকেশ দাবি করেন, আগামী তিন বছরের মধ্যে জিও ৫০ লক্ষ মোবাইল গ্রাহককে পরিষেবা দেবে। সেই সঙ্গে পাঁচ কোটি আবাসন ও অফিসও জিও-র নেটওয়ার্ক ব্যবহার করবে। এর আগে রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভাতেই মুকেশ ঘোষণা করেন, জিও প্ল্যাটফর্মে ৩৩ হাজার ৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে গুগল। গত এপ্রিলে ফেসবুক জিও প্ল্যাটফর্মের ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছিল। এই নিয়ে মোট ১ লক্ষ ৫২ হাজার ৫৫ কোটি ৪৫ লক্ষ টাকার তহবিল গঠন করল রিলায়েন্সের টেলিকম শাখা। গত মে মাসে রিলায়েন্স জানায়, জেনারেল আটলান্টিক নামে এক মার্কিন সংস্থা সম্প্রতি জিও প্ল্যাটফর্ম লিমিটেডের ৮৭ কোটি ৩০ লক্ষ ডলার, অর্থাৎ  ৬৬৩১ কোটি টাকার বেশি অঙ্কের শেয়ার কিনেছে। এর আগে জেনারেল আটলান্টিক বিনিয়োগ করেছিল এয়ার বিএনবি ইনকর্পোরেটেড ও উবের টেকনলজিস ইনকর্পোরেটেডের মতো সংস্থায়। বর্তমানে জিও-র গ্রাহক সংখ্যা ৪০ কোটির বেশি। এই বিপুল গ্রাহক সংখ্যাকে ব্যবহার করে আগামী দিনে জিও খুচরো ব্যবসা, শিক্ষা ও পেমেন্টের ব্যবসা বাড়াতে চায়। ৬৩ বছর বয়সী মুকেশ অম্বানী জিও প্ল্যাটফর্ম তৈরি করেন। ২০১৬ সালে ওই সংস্থার পথচলা শুরু হয়। ইতিমধ্যে ওই সংস্থা দেশ জুড়ে ফোর জি নেটওয়ার্ক গড়ে তুলেছে।

```