দ্য ওয়াল ব্যুরো: ৬০ বছরের এক মহিলার ( 60 year old lady) খোঁজ পাওয়া যাচ্ছিল না (missing) শনিবার সন্ধ্যা থেকে। কারখানায় কাজ করতেন তিনি। বাড়ি না ফেরায় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু সেদিন সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত জয়পুরের বাসসি থানার অন্তর্গত ঝর এলাকায় তাঁর ক্ষতবিক্ষত, রক্তমাখা দেহ (blood stained body) পাওয়া যায় রবিবার দুপুরে। সারা শরীরে, মুখে ক্ষতচিহ্ন ছিল। অর্ধনগ্ন দেহটি দেখে তাঁকে গণধর্ষণ (gang rape) করা হয়েছে বলে অভিযোগ করেন মহিলার স্বামী। পুলিশ ধর্ষণ, খুনের মামলা দায়ের করেছে। তবে সত্যিই ধর্ষণ হয়েছে কিনা, নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।
নিখোঁজ মহিলার সন্ধান মেলার পর উদ্ধারস্থলে যান সিনিয়র পুলিশ কর্তাদের টিম, সঙ্গে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির লোকজন, ডগ স্কোয়াড।
ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) প্রহ্লাদ কৃষ্ণ বলেন, বাসসি থানার অধীনে জয়পুর-দৌসা হাইওয়ের ধারে ঝর গ্রামের একটি নালার পাশে মহিলার অর্ধনগ্ন দেহ পাওয়া যায়। নির্যাতনকারীরা তাঁর মুখ পাথর দিয়ে থেঁতলে দেয় যাতে তাঁকে শনাক্ত করা না যায়।
পুলিশ অবশ্য ধর্ষণের সম্ভাবনা খারিজ করেনি। পুলিশককর্তাটি বলেন, আমরা এ ব্যাপারে নিশ্চিত হতে কিছু মেডিকেল ও ময়না তদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছি। মনে হয়, তাঁকে অন্ততঃ দুজন বা তার বেশি লোক আক্রমণ করেছিল। মেষপালকের দল জঙ্গলের কাছে দেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় বলে জানান তিনি। এও বলেন, স্থানীয় লোকজন মহিলার পরিবারের কোনও সদস্যের চাকরি দাবি করছে, আরও দাবিদাওয়া আছে। আমরা ওদের স্মারকলিপি জয়পুরের জেলাশাসককে দিয়েছি। অভিযুক্তদের ব্যাপারেও কিছু ক্লু মিলেছে। শীঘ্রই ধরা পড়বে তারা।