দ্য ওয়াল ব্যুরো: বিরোধীরা আরএসএসের (rss) দেশপ্রেম, দেশের স্বাধীনতা আন্দোলনে (freedom movement) তাদের অবদান নিয়ে সংশয়, প্রশ্ন তুলে থাকেন। কর্নাটকের(karnataka minister) বিজেপি সরকারের পশুপালন দপ্তরের মন্ত্রী প্রভু চৌহানের পাল্টা দাবি, দেশে আরএসএস না থাকলে ভারত আরেকটা পাকিস্তানে (pakistan) পরিণত হোত। তিনি বলেন, আরএসএস দেশপ্রেমিক (patriotic organisation) সংগঠন যারা দেশটাকে রক্ষা করছে। আরএসএস আছে বলে ভারত (india) নিরাপদ। ভারতের লোকজনের অন্য কোনও দেশ বা শক্তিকে ভয় পেতে হয় না।
বিরোধী জনতা দল-সেকুলার নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর অভিযোগের জবাবে এমন মন্তব্য করেন তিনি। দেশের প্রায় ৪ হাজার আমলা অর্থাত্ আইএএস, আইপিএসকে সঙ্ঘ পরিবার ট্রেনিং দিয়েছে, তাঁরা বর্তমানে ভারতের আমলাতন্ত্রের অংশ বলে দাবি করেন কুমারস্বামী। পাল্টা কর্নাটকের মন্ত্রীর অভিমত, ভারত যে আরেকটা পাকিস্তান হয়নি, তার কারণ আরএসএস। তারা না থাকলে ভারত পাকিস্তান হয়ে যেত।
জেডিএস কীভাবে দেশ চালিয়েছে, কী তাদের অবদান, সব দেশবাসী জানেন বলে মন্তব্য করে চৌহান বলেন, জেডিএস, কুমারস্বামীর বোঝা উচিত, আরএসএস সম্পর্কে কিছু বলার এক্তিয়ার, বিশ্বাসযোগ্যতাই ওদের নেই!
এর আগে কর্নাটক কংগ্রেসের শীর্ষ নেতা সিদ্দারামাইায়াও বিজেপিকে তালিবানের সঙ্গে তুলনা করে দাবি করেন, আসলে কর্নাটকে প্রশাসন চালাচ্ছে আরএসএসই। বলেন, বিজেপি মিথ্যের কারখানা চালায়, যেখানে শুধু মিথ্যে সৃষ্টি, বিক্রি হয়। ওদের সঙ্গে হিটলার জমানার গোয়েবলসের তত্ত্বের মিল খুঁজে পাই। মিথ্যে প্রোপাগান্ডা চালানোর জন্য গোয়েবলস নামে একজন মন্ত্রীই ছিল হিটলারের।