
শেষ আপডেট: 13 October 2021 14:28
প্রসঙ্গত, চিনের দাবি, অরুণাচল ভারতের নয়, তা দক্ষিণ তিব্বতের অংশ। তাই সেখানে ভারতীয় নেতারা (indian leaders) পা দিলেই রে রে করে ওঠে বেজিং। তাদের বিদেশমন্ত্রকের মুখপাত্র প্রকাশ্যেই বিরোধিতা করেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, আমরা চিনা সরকারি মুখপাত্রের বক্তব্য দেখেছি। এমন মন্তব্য খারিজ করছি আমরা। অরুণাচল প্রদেশকে ভারতকে বিচ্ছিন্ন করা যায় না। ভারতের নেতারা দেশের অন্য যে কোনও রাজ্যের মতো নিয়মিত অরুণচল প্রদেশ সফরে গিয়ে থাকেন। ভারতের একটি রাজ্যে ভারতীয় নেতাদের সফরে আপত্তি করার কোনও যুক্তি নেই, এটা ভারতীয় জনগণের বোধগম্যের বাইরে। পূর্ব লাদাখে ১৭মাস ধরে চলা সংঘাত, অচলাবস্থা নিয়ে ভারত-চিনের ১৩ তম সামরিক আলোচনা শেষ হওয়ার তিনদিন বাদেই নতুন করে বাকযুদ্ধে জড়াল দুই প্রতিবেশী। সামরিক বৈঠক শেষ হওয়ার পরদিনই ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়, তারা যে গঠনমূলক প্রস্তাব দিয়েছিল, তার সঙ্গে সহমত হয়নি চিন, এমনকী সামনের দিকে এগিয়ে চলার কোনও পদক্ষেপও সুপারিশ করেনি তারা। পাল্টা চিনের পিএলএর ওয়েস্টার্ন কম্যান্ড দাবি করে, ভারত অযৌক্তিক, অবাস্তব দাবি করছে, যাতে আলোচনা-বোঝাপড়ার পথে অন্তরায় সৃষ্টি করছে। কিন্তু বিদেশমন্ত্রকের মুখপাত্র চিনের উদ্দেশে বলেন, আমরা আগেও যেমন বলেছি, ভারত-চিন সীমান্তের পশ্চিম সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করে চিনের স্থিতাবস্থা ভাঙার একতরফা চেষ্টার ফলে। আমরা আশা করি, অপ্রাসঙ্গিক ইস্যু জোড়ার প্রয়াসের পরিবর্তে বরং দ্বিপাক্ষিক বোঝাপড়া ও প্রটোকল পুরোপুরি মেনে চলার পাশাপাশি পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বকেয়া ইস্যুর দ্রুত সমাধানে পদক্ষেপ করবে চিন।Vice President being accorded a traditional welcome on his arrival in Arunachal Pradesh today.
He was received by the Governor of Arunachal Pradesh, Brig (Dr) B.D. Mishra (Retd.), Chief Minister, Shri Pema Khandu, Speaker, Shri Pasang Dorjee Sona & others at Itanagar Helipad. pic.twitter.com/O1y1MvB4Yi — Vice President of India (@VPSecretariat) October 8, 2021