বজরং দলের সদস্য খুনে গ্রেফতার ৬! সকলেরই ক্রিমিনাল রেকর্ড রয়েছে, জানাল কর্ণাটক পুলিশ
দ্য ওয়াল ব্যুরোঃ বজরং দলের (Bajrang Dal) সদস্য বছর ২৫-এর হর্ষকে হত্যার জন্য কর্ণাটকে (Karnataka) গ্রেফতার (Arrest) হল ছ’জন। পুলিশ জানিয়েছে, এদের প্রত্যেকের বিরুদ্ধেই ক্রিমিনাল রেকর্ড রয়েছে। এছাড়াও, জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনেরও বেশি ব্যক্তি
শেষ আপডেট: 22 February 2022 15:30
দ্য ওয়াল ব্যুরোঃ বজরং দলের (Bajrang Dal) সদস্য বছর ২৫-এর হর্ষকে হত্যার জন্য কর্ণাটকে (Karnataka) গ্রেফতার (Arrest) হল ছ’জন। পুলিশ জানিয়েছে, এদের প্রত্যেকের বিরুদ্ধেই ক্রিমিনাল রেকর্ড রয়েছে। এছাড়াও, জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা কর্ণাটক পুলিশ।
ধৃতদের ব্যাপারে পুলিশ জানিয়েছে, ছ'জনই খুনের সঙ্গে জড়িত। সকলেই কর্ণাটকের শিবমোগা এলাকার বাসিন্দা এবং তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে৷ পুলিশ সুপার লক্ষ্মীপ্রসাদ আরও বলেন যে, "তাদের সবারই অপরাধমূলক অতীত রয়েছে। তদন্ত চলছে।" তবে খুনের কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ বজরং দলের কর্মী খুনের জেরে এখনও উত্তপ্ত কর্নাটকের শিবমোগা, চলল কাঁদানে গ্যাস
এদিকে, শিবমোগায় চলা কারফিউ শুক্রবার সকাল পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার উত্তেজনা ছড়ানোর পরেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। এদিন এমনটাই জানিয়েছেন কর্ণাটকের ডেপুটি কমিশনার। এছাড়াও, আরও ২ দিন স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
অন্যদিকে, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ অভিযোগ করেন, “শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের বিরোধিতা করায় হর্ষকে জিহাদি মৌলবাদীরা হত্যা করেছে৷” তবে এই বিষয়টি তদন্ত সাপেক্ষ বলেই জানিয়েছে প্রশাসন। তাই তদন্ত ছাড়া হত্যার কারণ হিসাবে অন্য কিছু ভাবতে চাইছে না তাঁরা।