Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩১ জুলাইয়ের মধ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য ‘এক দেশ, এক রেশন কার্ড’, নির্দেশ সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা রুখতে জারি নানা বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা নিতে হবে। অঞ্জলি ভরদ্বাজ, হর্ষ মান্দের, জগদীপ ছোকর প্রমুখ সমাজকর্মীদের এই আবেদনের ওপর ১১ জুন রায় ঘে

৩১ জুলাইয়ের মধ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য ‘এক দেশ, এক রেশন কার্ড’, নির্দেশ সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 29 June 2021 14:22

দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা রুখতে জারি নানা বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা নিতে হবে। অঞ্জলি ভরদ্বাজ, হর্ষ মান্দের, জগদীপ ছোকর প্রমুখ সমাজকর্মীদের এই আবেদনের ওপর ১১ জুন রায় ঘোষণা স্থগিত রেখেছিল বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এম আর শাহকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ। মঙ্গলবার সেই রায় ঘোষণা করে দেশের সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৩১ জুলাইয়ের মধ্যে এক দেশ, এক রেশন কার্ড প্রকল্প চালু করতে বলল শীর্ষ আদালতের বেঞ্চ। অতিমারী যতদিন না থামছে,ততদিন কমিউনিটি কিচেন চালিয়ে পরিযায়ী শ্রমিকদের খাওয়ানোর দায়িত্ব নিতে হবে তাদের, বলেছে বেঞ্চ। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের মধ্যে বিনামূল্যে বিলি করার জন্য শুকনো খাবারের বন্দোবস্ত করতেও বেঞ্চ নির্দেশ দিয়েছে কেন্দ্রকে। বিচারপতিরা বলেছেন, রেশন প্রকল্প গরিব নাগরিকদের কল্যাণের জন্যই। এতে পরিযায়ী শ্রমিকরা নিজেদের রাজ্যের বাইরে অন্য রাজ্যেও, যেখান তাদের রেশন কার্ড নথিভুক্ত নয়, সেখানেও নিজেদের কর্মস্থলে রেশন পাবেন। ৩১ জুলাইয়ের মধ্যে এজন্য ন্যাশনাল ইনফর্মেটিকস সেন্টারের সাহায্যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নাম নথিভুক্তির জন্য একটি পোর্টাল খুলতেও কেন্দ্রকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বলেছে, রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে একটি স্কিম চালু করে হবে ৩১ জুলাইয়ের মধ্যে, পরিযায়ী শ্রমিকদের শুকনো খাবার বিলি করার জন্য। কোভিড ১৯ পরিস্থিতি বহাল থাকা পর্যন্ত এই ব্যবস্থা চালাতে হবে। গত ২৪ মে শীর্ষ আদালত অসংগঠিত শ্রমিকদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া খুব ধীর লয়ে চলছে বলে জানিয়েছিল। কোভিড ১৯ সংক্রমণ ফের মাথাচাড়া দেওয়া, তার জেরে চালু বিধনিষেধের উল্লেখ করে সমাজকর্মীরা তাঁদের পিটিশনে বলেছিলেন, ২০২০র লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকরা যে দুর্দশায় পড়েছিলেন, তা লাগাতার আর্থিক সঙ্কটের জেরে অব্যাহত রয়েছে, বর্তমানে তা নানা নতুন বিধিনিষেধ, কার্ফু, অনেক রাজ্যে সংক্রমণ আটকাতে চালু হওয়া লকডাউনের জেরে আরও ভয়াবহ চেহারা নিয়েছে।  

```