Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বৌদিকে কুপিয়ে খুন করে বঁটি নিয়ে দাপাদাপি দেওরের, দুর্গাপুরে হাড়হিম করা ঘটনা

বাধা দিতে গেলে উল্টে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দিকে বঁটি নিয়ে ধাওয়া করে বিষ্ণু। কিন্তু, কী কারণে হঠাৎ করে সে এমন আচরণ করল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বৌদিকে কুপিয়ে খুন করে বঁটি নিয়ে দাপাদাপি দেওরের, দুর্গাপুরে হাড়হিম করা ঘটনা

হাড়হিম করা ঘটনা দুর্গাপুরে

শেষ আপডেট: 4 January 2025 12:19

দ্য ওয়াল ব্যুরো: হাড়হিম করা ঘটনা। বৌদিকে কুপিয়ে খুন করে বঁটি নিয়ে দাপাদাপি দেওরের। দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালিগঞ্জ অঞ্চলের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয়দের কথায়, শনিবার সকাল ৬টা নাগাদ বাড়িতে কাজ করছিলেন বিন্দু রুইদাস। সেই সময় স্বামী বাম রুইদাস বাড়িতে ছিলেন না। তিনি পেশায় দুর্গাপুর নগর নিগমের একজন কর্মী। অভিযোগ, দাদা না থাকার সুযোগ নিয়েই বৌদির উপর চড়াও হয় দেওর বিষ্ণু। বাধা দিতে গেলে বঁটি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে সে। 

স্বাভাবিকভাবেই মহিলার আর্ত চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে এসে দেখেন বাড়ির বউ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ছুটে আসেন প্রতিবেশীরাও। তাঁরা বিষ্ণুকে বাধা দিতে গেলেও কোনও লাভ হয়নি। চেষ্টা করেও থামানো যায়নি বিষ্ণুকে। তখনও সে বউদিকে কোপাতে থাকেন।

এরপর বাধা দিতে গেলে উল্টে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দিকে বঁটি নিয়ে ধাওয়া করে বিষ্ণু। কিন্তু, কী কারণে হঠাৎ করে সে এমন আচরণ করল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

পরিবারের একজনের কথায়, 'শুধু বৌদিকেই ও মারেনি। মেয়েটার মায়ের মাথাতেও কোপ দিয়েছে। আমরা ওর শাস্তি চাই। যেন ওর যাবজ্জীবন জেল হয়। আমি ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। থামাতে গিয়েছিলাম, আমাকেও বঁটি নিয়ে কোপাতে এসেছিল।' 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দুর্গাপুর নিউটাউনশিপ থানার পুলিশ। এখনও অবধি যা খবর, আটক করা হয়েছে বিষ্ণুকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক অশান্তি থেকেই এই ঘটনা ঘটিয়েছে সে। 


```