তালিবান আফগানিস্তানে ‘সুশাসন’ দেবে, আশাবাদী ফারুক আবদুল্লা!
দ্য ওয়াল ব্যুরো: তালিবান(taliban) আফগানিস্তানের (afghanistan) মসনদে ফেরায় সেদেশের জনগণ, বিশেষ করে মেয়েদের ভবিষ্যত্ কী হবে, তা নিয়ে নানা মহলের উদ্বেগের মধ্যেই ফারুক আবদুল্লা (farroq abdullah) জঙ্গি বাহিনীকে নিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন। ন্য
শেষ আপডেট: 8 September 2021 12:02
দ্য ওয়াল ব্যুরো: তালিবান(taliban) আফগানিস্তানের (afghanistan) মসনদে ফেরায় সেদেশের জনগণ, বিশেষ করে মেয়েদের ভবিষ্যত্ কী হবে, তা নিয়ে নানা মহলের উদ্বেগের মধ্যেই ফারুক আবদুল্লা (farroq abdullah) জঙ্গি বাহিনীকে নিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন। ন্যাশনাল কনফারেন্স (national conference) প্রধান তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন, আশা করি, ওরা (তালিবান) সুশাসন উপহার দেবে, ওদেশে (আফগানিস্তানে) ইসলামি নিয়মনীতি (islamic laws) মানবে, মানবাধিকারের (human rights) মর্যাদা দেবে। প্রতিটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়া উচিত ওদের। তালিবানের প্রতি প্রচ্ছন্ন সমর্থনের সুরই ফারুকের কথায় আছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন---অভিষেককে দিল্লিতে কেন, ক্ষমতা থাকলে কলকাতায় ডাকুন: মমতা
ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা শেখ মহম্মদ আবদুল্লার ৩৯তম মৃত্যুবার্ষিকীতে দলের নেতা, কর্মীরা প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান। তাঁকে শের-ই-কাশ্মীর আখ্যা দিয়ে যুবসমাজ কাশ্মীরের উন্নয়ন, শান্তি স্থাপনে তাঁর পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন ফারুক। বলেন, দলের অভ্যন্তরীণ ভোটে অংশগ্রহণকারী কর্মী, পর্যবেক্ষকদের অভিনন্দন জানিয়ে ফারুক বলেন, এই প্রক্রিয়া দলকে সচল রাখে। জানি না, কবে এখানে ভোট হবে। তবে এনসি নির্বাচনী প্রক্রিয়ায় যোগদানে পিছিয়ে থাকবে না। ফারুক পুত্র ওমর আবদুল্লাও ছিলেন অনুষ্ঠানে।