Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩ বছর বন্ধ থাকার পর খুলছে রানিগঞ্জের জুটমিল, সুদিনের আশায় বুক বাঁধছেন হাজারের বেশি শ্রমিক

শনিবারই হুগলি জুট মিলের কাছে মঙ্গলপুর মাঝিপাড়া ফুটবল ময়দানে একটি সভার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন চাকরিহারা শ্রমিকরা।

১৩ বছর বন্ধ থাকার পর খুলছে রানিগঞ্জের জুটমিল, সুদিনের আশায় বুক বাঁধছেন হাজারের বেশি শ্রমিক

চাকরিহারা জুট মিল শ্রমিকরা

শেষ আপডেট: 24 November 2024 20:05

দ্য ওয়াল ব্যুরো: কেটেছে জট। খুব তাড়াতাড়ি খুলতে চলেছে ১৩ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা রানিগঞ্জের হুগলি মিল প্রোজেক্ট লিমিটেড। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে নতুন করে কাজ ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন কমপক্ষে ১১০০ শ্রমিক।

তবে পুরনো শ্রমিকদের কাজে ফিরতে যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য হাতে আবেদনপত্র তুলে দেওয়া হয়েছে বলে খবর। সেই ফর্মে সই করেই আবেদন জানানোর কথা বলা হয়েছে।

বাম শ্রমিক সংগঠন সিটুর (CITU) তরফে জানানো হয়েছে, আগামী বছরের পয়লা কিংবা ২ ডিসেম্বরের মধ্যেই ফের চেনা ছন্দে ফিরবে রানিগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকের এই জুটমিলশনিবার হুগলি জুট মিলের কাছে মঙ্গলপুর মাঝিপাড়া ফুটবল ময়দানে একটি সভার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন চাকরিহারা শ্রমিকরা। কীভাবে আবেদনপত্র জমা দিতে হবে, ঠিক কী কী সেখানে লিখতে হবে তা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় বলে খবর।

শনিবারের বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা সিটু নেতা রুনু দত্ত, উমাপদ গোপ, অরূপ লায়েক, বাম জুট মিল সংগঠনের সভাপতি নিলয় লায়েক, বাম জুট মিল সংগঠনের সম্পাদক এমডি আনিস-সহ মিলের উচ্চপদস্থ আধিকারিকরা

শনিবার ৮০০ জন শ্রমিকের হাতে আবেদনপত্রের কপি তুলে দেওয়া হয়েছে। আগামী ২৫ শে নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এই আবেদন পত্র জমা নেওয়া হবে। অর্থাৎ যারা জুটমিলে কর্মরত ছিলেন সে সব শ্রমিকদের আবেদন পত্র খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

জুট মিল খুললেও আবেদন পত্র ধরাতেই আশঙ্কার মেঘ দেখছেন অনেক শ্রমিক পরিবার। তাঁদের দাবি, যারা সত্যিই এই জুটমিলে কাজ করতেন আদৌ তারা নতুন করে কাজ ফিরে পাবেন কী না তা নিয়ে মাথাব্যথা থেকেই যাচ্ছে। তবে হুগলি মিল প্রোজেক্ট লিমিটেডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যারা আগে থেকে কাজ করতেন তাঁদের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।


```