শেষ আপডেট: 8 November 2021 09:53
তামিলনাড়ুর বিপর্যস্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রবিবারই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজ্যের এই দুঃসময়ে ত্রাণ ও উদ্ধারকার্যে কেন্দ্রের তরফে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃষ্টিকবলিত এলাকার লোকজনের নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী নিজে জলমগ্ন এলাকাগুলি ঘুরে দেখেন। গতকাল চেন্নাই ও শহরতলি এলাকায় বৃষ্টি হয়েছে যথাক্রমে ২১.৫ সিএম ও ১১.৩ সিএম। ২০১৫ সালের পর থেকে এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত ভাসিয়ে দিয়েছে রাজধানী শহরকে। বন্যাকবলিত এলাকাগুলিতে খাবারের প্যাকেট বিলি করা শুরু করেছে গ্রেটার চেন্নাই কর্পোরেশন। ৬ বছর বাদে চেন্নাই ও শহরতলি এলাকায় এমন ভারী বর্ষণ হচ্ছে। প্রায় সর্বত্র জল জমেছে। ঘরবাড়িতেও জল ঢুকেছে। উদ্বৃত্ত জল ছাড়তে তিনটি জলাধারের গেট খুলে দেওয়া হবে। এজন্য নিচু এলাকাগুলির বাসিন্দাদের সাবধান করা হয়েছে।சென்னை, இராயபுரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நிவாரண உதவிகளை வழங்கினார். pic.twitter.com/rbdSOGrp3M
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 8, 2021