Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কংগ্রেস জমানা দেখেছি, এভাবে দমানো যাবে না, হুঙ্কার মানিকের

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরা সিপিএমের (tripura cpm) রাজ্য দফতর-সহ একাধিক পার্টি অফিসে অগ্নি সংযোগের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন মানিক সরকার (manik sarkar)। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতার বক্তব্য, কংগ্রেস জমানায় (congress regime)

কংগ্রেস জমানা দেখেছি, এভাবে দমানো যাবে না, হুঙ্কার মানিকের

শেষ আপডেট: 8 September 2021 18:07

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরা সিপিএমের (tripura cpm) রাজ্য দফতর-সহ একাধিক পার্টি অফিসে অগ্নি সংযোগের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন মানিক সরকার (manik sarkar)। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতার বক্তব্য, কংগ্রেস জমানায় (congress regime) এসব আমরা দেখেছি। তখনও রাজ্য দফতরে আগুন লাগানো হয়েছিল, পশ্চিম জেলার দফতর পোড়ানো হয়েছিল। এসব আমাদের অভিজ্ঞতায় আছে। কিন্তু এভাবে আমাদের দমানো যাবে না। গত সপ্তাহেও ত্রিপুরার রাজনীতির আলোচনা ঘুরপাক খাচ্ছিল বিজেপি বনাম তৃণমূলে। দুম করে সেই আলোচনা পাল্টে গিয়েছে। সোমবার মানিক সরকারের বিধানসভা কেন্দ্র ধনপুরে বিজেপি-সিপিএম সংঘর্ষের পরেই উত্তর-পূর্বের ছোট্ট রাজ্যটির রাজনীতি অন্য দিকে মোড় নিয়েছিল। বুধবার তার চূড়ান্ত রূপ দেখা গেল।   প্রথমে উদয়পুরে বিজেপি কর্মীদের সিপিএমের মার তারপর বিকেলে সিপিএমের রাজ্য দফতর সহ একাধিক পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। দুপুরে বিজেপি অভিযোগ করেছিল সিপিএম সন্ত্রাস চালিয়েছে। বিকেলে সিপিএম অভিযোগ করল বিজেপির বিরুদ্ধে। এদিন আগুন লাগানোর ঘটনা ঘটে আগরতলার মেলার মাঠে সিপিএমের রাজ্য দফতর দশরথ দেব স্মৃতি ভবনে। আগুন নেভাতে পৌঁছয় দমকল। সিপিএমের পশ্চিম ত্রিপুরা জেলা দফতর আগরতলার ভানু ঘোষ স্মৃতি ভবন, বিশালগড় মহকুমা অফিসেও আগুন লাগানো হয়। সংবাদমাধ্যমের গাড়িতেও হামলা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে আগরতলা শহরে মিছিল ডেকেছে সিপিএম। যখন রাজ্য দফতরে আগুন লাগানোর ঘটনা ঘটে তখন মানিক সরকার ছিলেন শিশু বিহার স্কুলের পিছনে বাসভবনে। খবর পেয়েই সেখানে আসেন তিনি। মানিক সরকার বলেন, মানুষ ভয় ভেঙে রাস্তায় নামছে দেখে শাসকদল ভয় পেয়ে গেছে। কিন্তু এসব করে আটকানো যাবে না। সরকার সমস্ত ব্যবস্থা ভেঙে ফেলেছে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আরও বেশি মানুষ রাস্তায় নামবেন।  

```