
শেষ আপডেট: 2 October 2021 06:12
গাঁধী জয়ন্তীর প্রাক্কালে প্রধানমন্ত্রী উদ্দীপনার সঙ্গে বাপু জয়ন্তী পালনে সবাইকে খাদির সামগ্রী কেনার আবেদন করেছিলেন। ৮১ তম মন কী বাত-এ গত রবিবার স্বচ্ছ পরিবেশ তৈরির আন্দোলনে গাঁধীর অবদানের কথাও বলেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, মহাত্মা গাঁধী স্বাধীনতার স্বপ্নের সঙ্গে স্বচ্ছতাকে যুক্ত করেছিলেন। উনি ছিলেন স্বচ্ছতার প্রবক্তা। স্বচ্ছতাকে গণ আন্দোলনে পরিণত করেছিলেন। আজ এতগুলি দশক বাদে নতুন ভারতের স্বপ্নের সঙ্গে ফের জুড়ে গিয়েছে স্বচ্ছতার আন্দোলন। আজাদি কা অম্রুত মহোতিসবের উল্লেখ করে তিনি বলেন, দেশের ৭৫তম স্বাধীনতা পর্বে আমরা তৃপ্তির সঙ্গে বলতে পারি, স্বাধীনতা আন্দোলনে খাদিকে নিয়ে গর্ব জড়িয়ে ছিল, আজ আমাদের তরুণ প্রজন্ম সেই একই গৌরব দিচ্ছে খাদিকে। প্রধানমন্ত্রীর পাশাপাশি গাঁধীকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও।राष्ट्रपिता महात्मा गांधी को उनकी जन्म-जयंती पर विनम्र श्रद्धांजलि। पूज्य बापू का जीवन और आदर्श देश की हर पीढ़ी को कर्तव्य पथ पर चलने के लिए प्रेरित करता रहेगा। I bow to respected Bapu on Gandhi Jayanti. His noble principles are globally relevant and give strength to millions.
— Narendra Modi (@narendramodi) October 2, 2021