Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলাশয় কমছে, দুর্গাপুজোর পদ্ম জোগাতে চাষিদের বিকল্প পদ্ধতিতে চাষের ব্যবস্থা

জলাশয় কমছে, দুর্গাপুজোর পদ্ম জোগাতে চাষিদের বিকল্প পদ্ধতিতে চাষের ব্যবস্থা

শেষ আপডেট: 14 October 2023 17:43

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান : একটা সময়ে রাজ্যে পদ্মের জোগান ছিল পর্যাপ্ত। অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব বর্ধমানেও হত পদ্মের চাষ। কিন্তু নগরায়নের জাঁতাকলে পড়ে ক্রমশ কমে যাচ্ছে খাল, বিল ও জলাশয়। আর সেই কারণেই সংকট তৈরি হয়েছে পদ্ম চাষে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে পদ্মের জোগানের ঘাটতি। হতাশা বাড়ছে পদ্ম চাষিদের। 


শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। দুর্গাপুজোয় ১০৮টি পদ্ম দেবীর চরণে নিবেদন করার রীতি চালু আছে। কিন্তু জলাশয় ঘাটতির কারণে সেই রীতি বজায় রাখাই যেন এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। শুধু এই রাজ্যের নয়, বাংলা থেকে পদ্ম ফুল যায় ভিন রাজ্যের দুর্গাপুজোতেও। তাই দুর্গাপুজোয় পদ্ম ফুল জোগান দিতে কঠোর পরিশ্রম করে চলেছেন চাষিরা।

বর্তমানে চাষিরা বড় জলাশয় বা দিঘির পরিবর্তে জল ধরে রাখতে পারে এমন চাষের জমি ’লিজে’ নিয়ে থাকে। সেখানেই বিশ্বকর্মা পুজোর আগে ’বিকল্প পদ্ধতিতে’ পদ্ম চাষ শুরু হয়। এই পদ্ধতিতে পদ্ম চাষের মেয়াদ থাকে চল্লিশ দিন। যেখানে গড়ে প্রতিদিন ১৫০-২০০ টি করে পদ্ম পাওয়া যায় বলে জানিয়েছেন পদ্ম চাষি সন্তু বেরা। হাওড়া জেলার বাগনানের বাসিন্দা সন্তু পূর্ব বর্ধমানের বহু ফুল ব্যবসায়ীকে পদ্ম ফুল সরবরাহ করেন। 

বিকল্প পদ্ধতিতে পদ্ম চাষ করায় বেড়েছে চাষের খরচ। পদ্ম চাষি সন্তুর কথা অনুযায়ী, নিজের জমি থাকলে বিকল্প পদ্ধতিতে পদ্ম ফুলের চাষ করতে বিঘা প্রতি ১০ হাজার টাকার মত খরচ হয়। আর জমি  ’লিজ’ নিয়ে পদ্ম চাষ করলে সেটাই দাঁড়াবে কমপক্ষে ১৫ হাজার টাকা। বছরের অন্য সময়ে পদ্ম ফুলের চাহিদা তেমন একটা থাকে না। মূলত বিশ্বকর্মা পুজোর পর দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো পর্যন্ত  চাহিদা বেশি থাকে।  এবছর বিশ্বকর্মা পুজোর কয়েকদিন পর থেকে প্রায় সপ্তাহ খানেক রোদের দেখা মেলেনি। টানা বৃষ্টির জেরে পদ্ম চাষে ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গিয়েছে পদ্মের কুঁড়ি ও পাতা। এর জন্য পুজোর বাজারে পদ্মের যোগান ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পদ্ম চাষি সন্তু। 


একই আশঙ্কার কথা শুনিয়েছেন ভাতারের নতুন গ্রামের পদ্ম চাষি অমিত মালিক। তিনি বলেন,“জলাশয়ে চৈত্র থেকে অগ্রহায়ন মাস পর্যন্ত মূলত পদ্ম চাষ হয়। সম্প্রতি একটানা বৃষ্টিতে ভাতারের নতুনগ্রাম ও বড়বেলুন এলাকায় যাঁরা পদ্ম চাষ করেন তাঁদের ক্ষতি হয়ে গিয়েছে। তার জন্য পুজোয় পদ্মের জোগানে ঘাটতি দেখা দিতে পারে। অমিত জানিয়েছেন, এখন পাইকারি বাজারে একটি পদ্ম ফুলের দাম হয়ে গিয়েছে ১৫ টাকা। যা মহালয়া অর্থাৎ আজকের পর  ২৫-৩০ টাকা পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাব স্থানীয় বাজারগুলিতেও পদ্মের দামের উপর প্রভাব ফেলবে বলে দাবি অমিতের।


এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার আরেক পদ্ম চাষি অমিত মালিক জানিয়েছেন, বসতির দাপটে জলাশয়ের ঘাটতি যে হয়েছে তা অস্বীকার করা যায় না। তবুও লাভের আশায় পূর্ব বর্ধমান জেলা সহ বিভিন্ন জায়গার চাষিরা কেউ জলাশয় খুঁজে নিয়েছেন, আবার কেউ একটু নিচু চাষের জমিতে এখন পদ্ম চাষ করছেন।


```