Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবাদের অধিকার আছে, কিন্তু......কৃষকদের জবাব চেয়ে কী বলল সুপ্রিম কোর্ট?

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা থেকে সরিয়ে দেওয়া  হোক কৃষক অবরোধ (farmers) (blockade)। এই মর্মে সুপ্রিম কোর্টে (supreme court) জমা পড়েছে পিটিশন (petition)। আবেদনকারীর বক্তব্য, মাসের পর মাস রাজধানীর সীমান্ত এলাকা অবরুদ্ধ হয়ে থাকায় তাঁরা দুর্ভো

প্রতিবাদের অধিকার আছে, কিন্তু......কৃষকদের জবাব চেয়ে কী বলল সুপ্রিম কোর্ট?

শেষ আপডেট: 21 October 2021 08:08

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা থেকে সরিয়ে দেওয়া  হোক কৃষক অবরোধ (farmers) (blockade)। এই মর্মে সুপ্রিম কোর্টে (supreme court) জমা পড়েছে পিটিশন (petition)। আবেদনকারীর বক্তব্য, মাসের পর মাস রাজধানীর সীমান্ত এলাকা অবরুদ্ধ হয়ে থাকায় তাঁরা দুর্ভোগে পড়ছেন। প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বেরিয়ে গন্তব্যে পৌঁছতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। চার সপ্তাহের মধ্যে পিটিশনের ব্যাপারে তাদের বক্তব্য জানাতে সংযুক্ত কিষাণ মোর্চা ও বাকি কৃষক ইউনিয়নগুলিকে বলল শীর্ষ আদালত। পরের শুনানির দিন স্থির হয়েছে ৭ ডিসেম্বর। আরও পড়ুন---শাহরুখের বাংলোয় এনসিবি হানা! জেল থেকে ছেলেকে দেখে ফেরার পরেই হাজির গোয়েন্দারা সলিসিটর  জেনারেল তুষার মেহতা সরকারের তরফে প্রজাতন্ত্র দিবসের দিন রাজধানীর বুকে নির্বিচার হিংসার প্রসঙ্গ তুলে বলেন, কৃষক সংগঠনগুলি প্রতিশ্রুতি দিয়েছিল, ২৬ জানুয়ারি ট্রাক্টর মিছিলে কোনও গণ্ডগোল হবে না, কিন্তু তারপরও সেদিন ব্যাপক হিংসার সাক্ষী থেকেছে নয়াদিল্লি। পাল্টা সংযুক্ত কিষাণ মোর্চার দাবি, তারা রাস্তা অবরোধ করেনি, করেছে পুলিশ। বিচারপতি এস কে  কাউল,  বিচারপতি সি টি রবিকুমারের বেঞ্চে মোর্চাকে প্রশ্ন করে, তাদের কি রাস্তা আটকানোর (right to blockade) অধিকার আছে? মোর্চা জানায়, রাস্তাঘাট পরিচালনা, সামলানোর কাজ পুলিশ ভাল করতে পারে, তারা না পারলে কৃষকদের রামলীলা ময়দান বা যন্তর মন্তরে প্রতিবাদ করার অনুমতি দেওয়া হোক। আগেই সুপ্রিম কোর্ট কৃষকদের জাতীয় সড়ক সহ রাস্তা অবরোধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেছিল, যখন তিনটি বিতর্কিত কেন্দ্রীয় কৃষি আইনের একটিও কার্যকর হয়নি, সর্বোচ্চ আদালতই সরকারের তরফে আশ্বাসের ভিত্তিতে জানুয়ারিতে ১৮মাসের জন্য সেগুলি স্থগিত রেখেছে, তখন কেন অবরোধ। গত ৩০ সেপ্টেম্বর বিচারপতি সঞ্জয় কাউলের নেত়ৃত্বাধীন আরেক বেঞ্চ কৃষকদের রাস্তা অবরোধ থেকে বিরত থাকার রায়ের উল্লেখ করে বলেছিল, কৃষকদের ক্ষোভ, অসন্তোষের সমাধান হতে পারে সংসদ অথবা বিচারব্যবস্থায়। কিন্তু তারা হাইওয়ে অবরোধ করে যানচলাচলে বাধা সৃষ্টি করে মানুষের দিল্লি থেকে হরিয়ানা, উত্তরপ্রদেশের আসা যাওয়ার রাস্তায় হয়রানি করবে, এটা হতে পারে না।            

```