
শেষ আপডেট: 25 October 2021 07:02
তবে এ ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। আজ সকালে দুপক্ষই পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের সামনে ঝামেলা মিটিয়ে নিয়েছে বলে খবর। গতকালের ঘটনার নানা ভিডিও ভাইরাল হয়েছে, যাতে ভাঙা চেয়ার, হস্টেল রুমে লন্ডভন্ড করা বিছানা, ছাত্রদের গায়ে আঘাতের ছবি আছে। ভারত ম্যাচ হারার পর লাঠিসোটা নিয়ে কিছু লোকের ভাঙচুর চালানোর ছবিও সোস্য়াল মিডিয়ায় ঘুরছে। জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের জাতীয় মুখপাত্র নাসির খুহামির অভিযোগ, সাঙ্গরুর, খারার মোহালির আক্রান্ত পড়ুয়ারা আমায় জানিয়েছেন, স্থানীয় লোকজন,পঞ্জাবি ছাত্ররা এসে তাঁদের উদ্ধার করেন। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার পড়ুয়ারা তাঁদের ঘরে ঢুকে মারধর করে, ভাঙচুর চালায়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক পড়ুয়ারা অভিযোগ করছেন, নিরাপত্তা রক্ষা উত্তরপ্রদেশের ছেলেদের তাঁদের ঘরে ঢোকার অনুমতি দিয়েছেন। সাঙ্গরুরের জনৈক পদস্থ পুলিশ অফিসার বলেন, ওখানে প্রায় ৯০টি কাশ্মীরী ছাত্র, বিহার ও উত্তরপ্রদেশের প্রায় ৩০ জন পড়ুয়া আছে। কাশ্মীরী ছেলেরা হস্টেলের দুটো দিকে থাকে। ম্যাচ চলাকালে পাকিস্তান যখন রান তুলছিল, ওরা তখন উল্লাস করছিল, এমনকী আজাদি (azadi) স্লোগানও দেয়। ম্যাচ শেষ হওয়ার পর বিহার, উত্তরপ্রদেশের ছেলেরা কাশ্মীরী ছাত্রদের রুমে ঢুকে হাতাহাতি করে। পাল্টা কাশ্মীরী পড়ুয়ারাও হাতাহাতিতে জড়ায়। পুলিশ, কলেজ কর্তৃপক্ষ গিয়ে পরিস্থিতি ঠান্ডা করে।We are also Indian, why we are being attacked over a cricket match by goons from UP: A Kashmiri student studing in a Punjab college! pic.twitter.com/CzTdamtOto
— Salman Nizami (@SalmanNizami_) October 25, 2021