Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেস্তোরাঁয় পিৎজা চুরি! কীভাবে? ভাইরাল হল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: থালার মতো গোল, নরম, চিজ মাখানো পিৎজা, খাদ্য রসিকদের কাছে এ যেন অমৃত। দোকানে গিয়ে হোক বা বাড়িতে অর্ডার করে, পিৎজা খেতে ভালবাসেন সক্কলেই। কিন্তু এমন সাধের পিৎজা যদি চুরি হয়ে যায়? যদি ভাগে কম পড়ে আর আপনি জানতেও না পারে

রেস্তোরাঁয় পিৎজা চুরি! কীভাবে? ভাইরাল হল ভিডিও

শেষ আপডেট: 12 June 2021 05:10

দ্য ওয়াল ব্যুরো: থালার মতো গোল, নরম, চিজ মাখানো পিৎজা, খাদ্য রসিকদের কাছে এ যেন অমৃত। দোকানে গিয়ে হোক বা বাড়িতে অর্ডার করে, পিৎজা খেতে ভালবাসেন সক্কলেই। কিন্তু এমন সাধের পিৎজা যদি চুরি হয়ে যায়? যদি ভাগে কম পড়ে আর আপনি জানতেও না পারেন? সম্প্রতি এমনই এক আশঙ্কার ভিডিও সামনে এসেছে। বড় বড় রেস্তোরাঁয় পিৎজা অর্ডার করে জমিয়ে বসেছেন। টেবিলে পরিবেশন করা হয়েছে গরম গরম অমৃত। কিন্তু আপনি হয়তো জানেনই না সেখান থেকে ইতিমধ্যে গায়েব হয়ে গিয়েছে সাধের পিৎজার একটা বড় অংশ। চুরি হয়ে গিয়েছে। কীভাবে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে রীতিমতো পিৎজা চুরির পাঠ দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে, গোলাকার পিৎজার মধ্যে থেকে প্রথমেই ত্রিকোণাকার একটি বড় টুকরো কেটে নেওয়া হচ্ছে। বৃত্তের ব্যাস বরাবর কাটার ফলে টুকরোটি সরিয়ে নেওয়ার পর আর বোঝাই যাচ্ছে না, যে পিৎজায় কিছু গোলমাল করা হয়েছে। https://youtu.be/B-4ETBeSkUY ভিডিওর শিরোনামে লেখা রয়েছে, রেস্তোরাঁ কর্মীরাই পিৎজা চুরির এই কায়দা ভিডিও বানিয়ে শেয়ার করেছেন। অর্থাৎ রেস্তোরাঁয় তে এমন হয় না, তার গ্যারান্টি নেই। যেহেতু গোটা পিৎজা আস্ত অবস্থায় পরিবেশন করা হয় না, বাড়িতে অর্ডার দিলেও, রেস্তোরাঁয় বসে খেলেও, পিৎজা সবসময় কেটে দেওয়া থাকে, তাই এই কাণ্ড যদি ঘটানোও হয় তাহলে বোঝার উপায় নেই। ছোটো পিৎজা খেয়েও সাধ মেটাতে হবে। মাত্র ১৫ সেকেন্ডের এই ভিডিও ক্লিপ কিন্তু রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনটা যে হতেই পারে, তা উপলব্ধি করেছেন পিৎজা ভক্তরা। আর দুঃখের বিষয়, এমন হলেও কোনওভাবে এই 'পিৎজা চুরি' প্রমাণ করা যাবে না। ফলে যা পাওয়া যাচ্ছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

```