Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বিতীয় দফায় বুলডোজার চলল বর্ধমানে, ভাঙা পড়ল না শুধু শাসকদলের কার্যালয়!

একমাস সময় পেরোনোর পর বৃহস্পতিবার দ্বিতীয় দফার অভিযানে নেমেছিল বর্ধমান পুরসভা।

দ্বিতীয় দফায় বুলডোজার চলল বর্ধমানে, ভাঙা পড়ল না শুধু শাসকদলের কার্যালয়!

তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস

শেষ আপডেট: 1 August 2024 19:16

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কাটোয়ার পর এবার বর্ধমান। অভিযোগ, পুরসভার দ্বিতীয় দফার উচ্ছেদ অভিযানে অটুট থাকল শাসকদলের কার্যালয়। এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যদিও পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, এদিন সবাই ক্লান্ত। পরে এসব কিছুই থাকবে না।

একমাস সময় পেরোনোর পর বৃহস্পতিবার দ্বিতীয় দফার অভিযানে নামে বর্ধমান পুরসভা। চেয়ারম্যান পরেশ সরকার, 
বর্ধমান উত্তরের মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস সহ পুলিশ ও পুরসভার আধিকারিকরা এই  অভিযানে সামিল হন। শহরের নার্স কোয়ার্টার মোড় থেকে শুরু করে শ্যামলাল,বাবুরবাগ হয়ে বর্ধমান হাসপাতালের কাছের রাস্তাগুলি থেকে হকার ও দখলদারদের উচ্ছেদ করা হয়। কিছু লোক আগেই দোকান সরিয়ে নিয়েছিলেন। বাকি দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। 

তবে অন্য দোকান ভেঙে দেওয়া হলেও হাসপাতাল চত্বরের বাইরে আইএনটিটিইউসির যে দুটি অফিস রয়েছে, সেখানে কোনও আঁচ না লাগায় অবাক নাগরিকদের একটা বড় অংশ। এর মধ্যে একটি অফিস একটি বর্ধমান মেডিকেল কলেজ  হাসপাতালের ২ নম্বর গেটের দিকে। অন্যটি শ্যামসায়রের পাড়ে। এই নিয়ে পুরসভাকে তীব্র আক্রমণ করেছেন বিজেপির মুখপাত্র শান্তরূপ দে। তিনি বলেন, "উচ্ছেদ অভিযানের নামে পুর এলাকায় মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে শাসকদল। কারণ শহরের মানুষ তাদের ভোট দেয়নি। যদি তাই না হবে, তবে তৃণমূল কংগ্রেসের ইউনিয়নের অফিস ভাঙা হল না কেন? 

পুরপ্রধান পরেশ সরকার অবশ্য যুক্তি দিয়েছেন, "আজ সবাই ক্লান্ত। একদিনে সব কাজ করা যায় না। ১ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয়ে শ্যামসায়র এলাকার সংস্কার হবে। তখন এসব কিছুই থাকবে না।" কিন্তু আজ অফিসগুলি ভাঙা হল না কেন? জবাবে পুরপ্রধান বলেন, "আমাকে কয়েকটা দিন সময় দিন। পরের দিন আশা করি থাকবে না।"

দিন পনেরো আগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল কাটোয়ার রেল কুলিবস্তিতে। পঞ্চাশ থেকে ষাট বছর ধরে থাকা রেলের কুলিদের যাবতীয় ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। রেলের জায়গা দখল করে থাকা একটি ক্লাব ও সিপিএমের কার্যালয়ও ভাঙা হয়। কিন্তু, অক্ষত থাকে রাজ্যের শাসক দলের পার্টি অফিসটি। 


```