Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাদে জল দিতে উঠেছিলেন, সেখানেই পাওয়া গেল প্রাক্তন ইসিএল কর্মীর গুলিবিদ্ধ দেহ!

প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলে পুলিশ জানতে পেরেছে কাজলবাবুর নির্মিয়মাণ বাড়ির সামনে যে মাঠ রয়েছে, সেখানে কয়েকজন বসে গল্প করছিলেন। তাঁরা পটকা ফাটার মতো আওয়াজ পেয়েছিলেন।

ছাদে জল দিতে উঠেছিলেন, সেখানেই পাওয়া গেল প্রাক্তন ইসিএল কর্মীর গুলিবিদ্ধ দেহ!

ইসিএল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

শেষ আপডেট: 27 June 2024 14:00

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বাড়ির ছাদ থেকে উদ্ধার হল অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর গুলিবিদ্ধ দেহ। বুধবার রাতে লাউদোহা এলাকাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ইসিএল কর্মীর নাম কাজল ঘোষ (৬২)। দুর্গাপুরের লাউদোহা থানা এলাকায় কালিপুর গ্রামে কাজলবাবুর বাড়ি রয়েছে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ধে নাগাদ বাড়ির নির্মিয়মাণ ছাদে তিনি জল ঢালতে গিয়েছিলেন। অনেকক্ষণ হয়ে গেলেও ছাদ থেকে তিনি নামছেন না দেখে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে সেখানে যান। দেখেন, গুলিবিদ্ধ অবস্থায় ছাদে পড়ে রয়েছেন কাজলবাবু। গুলি তাঁর মাথায় লেগেছে। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। তড়িঘড়ি কাজলবাবুকে উদ্ধার করে ফরিদপুর লাউদোহা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

আত্মীয়রা জানিয়েছেন, কাজলবাবুর গলায় একটি সোনার চেন ছিল। সঙ্গে ছিল টাকা-পয়সা ভর্তি মানিব্যাগ। সেগুলি খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লাউদোহা থানার পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারাও সেখানে যান। কী কারণে এই ঘটনা ঘটল পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলে পুলিশ জানতে পেরেছে কাজলবাবুর নির্মিয়মাণ বাড়ির সামনে যে মাঠ রয়েছে, সেখানে কয়েকজন বসে গল্প করছিলেন। তাঁরা পটকা ফাটার মতো আওয়াজ পেয়েছিলেন। পুলিশের অনুমান, গুলির শব্দকেই তাঁরা পটকার শব্দ বলে ভুল করতে পারেন। দেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরের লাউদোহার কালিপুর অঞ্চলে।


```