Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

লাগাতার বৃষ্টিতে ফের মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি

বুধবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ১ হাজার কিউসেক বেশি জল ছাড়ে ডিভিআরআরসি অর্থাৎ দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি। 

লাগাতার বৃষ্টিতে ফের মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি

শেষ আপডেট: 26 September 2024 13:40

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সঙ্গে টানাপড়েনের মধ্যেই ফের মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ সামান্য বাড়াল ডিভিসি। পরপর দুদিন জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমানো হয়েছিল। কিন্তু নিম্নচাপের দরুণ ফের প্রবল বর্ষণ শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবারের তুলনায়  বুধবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ১ হাজার কিউসেক বেশি জল ছাড়ে ডিভিআরআরসি অর্থাৎ দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি। 

বুধবার দুটি জলাধার থেকে সবমিলিয়ে ২৬ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিআরআরসির সদস্য সচিব শশী রাকেশ জানান, মাইথন থেকে ১৬ হাজার ৫০০ ও পাঞ্চেত থেকে ১০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই মুহুর্তে মাইথনে ৪৮৩ ও পাঞ্চেতে ৪১৩ ফুট জলস্তর রয়েছে। বুধবার দুপুর পর্যন্ত পাঞ্চেত এলাকায় ১০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। দামোদর বরাকর উপত্যকা বা ক্যাচমেন্ট এরিয়া ও তেনুঘাট এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম।  যদিও বৃহস্পতিবার এইসব এলাকাতেই ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। সকাল থেকে চলছে বৃষ্টি।

বৃষ্টি বেশি হলে, সেক্ষেত্রে এই দুই জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কী হবে, তা পরে আলোচনা করে ঠিক করা হবে বলে, ডিভিআরআরসি সূত্রে জানা গেছে। রাজ্যে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বারবারই ডিভিসিকে দুষেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছেন। এরপরেই  ডিভিআরআরসি থেকে পশ্চিমবঙ্গ সরকারের সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার ও ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের বোর্ড থেকে বিদ্যুৎ দফতরের প্রধান সচিবের পদত্যাগ করার কথা রবিবার জানানো হয়েছিল। 

তারপরে দুদিন সোমবার ও মঙ্গলবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়েছিল ডিভিআরআরসি। সোমবার মাইথন ও পাঞ্চেত থেকে সবমিলিয়ে ৩৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। তার মধ্যে মাইথন থেকে ৩০ ও পাঞ্চেত থেকে ৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। মঙ্গলবার জল ছাড়ার পরিমাণ আরও কমানো হয়। কিন্তু লাগাতার ভারী বৃষ্টি চলায় পরিস্থিতি কোনদিকে যাবে সেটাই এখন দেখার।


```